ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। তবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এ চার জেলা ছাড়া অন্যান্য জেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডিসিরা।
শনিবার (০৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে সচিবালয়ে করা এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এদিন সন্ধ্যা ৭টা থেকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠক হয়। পরে বৈঠক শেষে সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোববার (০৪ আগস্ট) থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। অন্যান্য জেলায় জেলা প্রশাসকরা পরিস্থিতি অনুযায়ী কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ঢাকা,শনিবার ০৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















