রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। তাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও অভিভাবকরা। শনিবার (৩ আগস্ট) সকাল ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষকরা।
এ সময় ছাত্রদের গ্রেফতারের নিন্দা জানান অভিভাবক ও বীর মুক্তিযোদ্ধারা। শিক্ষকরাও ছাত্র জনতার ওপর পুলিশি হামলার কঠোর সমালোচনা করেন।সরেজমিনে দেখা যায়, কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে দুপুর থেকে রামপুরা-বনশ্রী, বাড্ডা ও নতুনবাজার এলাকাজুড়ে বিক্ষোভ চলছে। সময় যত গড়াচ্ছে বিক্ষোভে শিক্ষার্থীদের সংখ্যা তত বাড়ছে।শিক্ষার্থীরা এখন রামপুরা বাড্ডা সড়কে অবস্থান নিয়েছেন। এখানে ঘণ্টাখানেক অবস্থান করে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাবেন বলে জানিয়েছেন।
তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। আন্দোলন দমাতে সরকার জামায়াত-শিবিরসহ নানা ইস্যু তৈরি করছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। ছাত্রসমাজ কখনও তা মেনে নেবে না বলেও জানান তারা।
ঢাকা,শনিবার ০৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















