এবার মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টেলিগ্রাম চলছে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (০২ আগস্ট) দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এ নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে।মোবাইল অপারেটর সূত্রে জানা যায়, মোবাইল নেটওয়ার্কে ফেসবুক ও টেলিগ্রাম বন্ধের নির্দেশ রয়েছে। তাই দুপুর ১২টার পর থেকে ফেসবুকের ক্যাশসার্ভারগুলো ডাউন করে রেখেছে মোবাইল অপারেটররা। মোবাইল নেটওয়ার্কে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা রয়েছে।কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ওই দিন দুপুর ২টার পর থেকে তা চালু হয়।মোবাইল ডাটায় ফেসবুক ব্যবহার করেন, এমন অনেকে বলছেন, শুক্রবার দুপুর থেকে তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে। মেটার অন্যান্য প্ল্যাটফর্মগুলোও চলছে না।
তথ্যপ্রযুক্তি ডেক্স,শুক্রবার ০২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















