ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামান। তিনি এর আগে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) বিভাগের দায়িত্বে ছিলেন।এদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) হিসেবে পদায়ন করা হয়।
বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।
ঢাকা,বুধবার ৩১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















