শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানো এবং কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা রিটের আদেশ আজ হচ্ছে না। বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় এ নিয়ে শুনানি বা আদেশ কোনোটিই আজ হবে না বলে জানানো হয়েছে।সকাল সাড়ে দশটার পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চের এক কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে এক বিচারপতির অসুস্থতার কথা জানান।
তাই আজ দ্বৈত বেঞ্চ বসবেন না। এরপর অ্যাটর্নি জেনারেল ওই বিচারকক্ষ থেকে বেরিয়ে যান।
এ সময় রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং আইনজীবী অনীক আর হক উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এ রিট করেন। তারা হলেন, আইনজীবী মনজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা।
ঢাকা,বুধবার ৩১ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















