কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ শোক পালন হচ্ছে দেশজুড়ে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। গ্রহণ করা হয় শোক প্রস্তাব।এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
শোক পালনের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কালো ব্যাজ ধারণ করেছেন।
মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে অফিস করছেন। এছাড়া মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা হচ্ছে।
ঢাকা,মঙ্গলবার ৩০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















