শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিএনপি-জামাত ভিন্নপথে পরিচালিত করেছে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশেই ছিল সরকার। কিন্তু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নপথে পরিচালিত করেছে বিএনপি-জামাত।

আজ দুপুরে রাজধানীর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরে টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের আত্মার মঙ্গল ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, স্বাধীনতা এনেছেন বঙ্গবন্ধু। মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। দীর্ঘ একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো না। এ সময়ে বিএনপি-জামাত সন্ত্রাসের রাজনীতি চালু করেছিল। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ লালন করেছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে। ২০১৪ সালেও তারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য তৈরি করে মানুষ হত্যা করেছে। তারাই এবারো আগুন সন্ত্রাস করেছে, সরকারি স্থাপনায় আগুন দিয়েছে, লুটপাট করেছে, মানুষ হত্যা করেছে। তিনি বিএনপি-জামাতকে অপশক্তি হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার থাকার অনুরোধ জানান।

এ বিশেষ প্রার্থনায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রধান উপদেষ্টা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু কাওছার মোল্লাসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ও সিদ্ধেশ্বরী কালীমন্দিরের সহ-সভাপতি সুব্রত পাল স্বাগত বক্তব্য রাখেন।

পরে টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের আত্মার মঙ্গল এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
ঢাকা,রোববার ২৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিএনপি-জামাত ভিন্নপথে পরিচালিত করেছে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশেই ছিল সরকার। কিন্তু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নপথে পরিচালিত করেছে বিএনপি-জামাত।

আজ দুপুরে রাজধানীর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরে টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের আত্মার মঙ্গল ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, স্বাধীনতা এনেছেন বঙ্গবন্ধু। মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। দীর্ঘ একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো না। এ সময়ে বিএনপি-জামাত সন্ত্রাসের রাজনীতি চালু করেছিল। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ লালন করেছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে। ২০১৪ সালেও তারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য তৈরি করে মানুষ হত্যা করেছে। তারাই এবারো আগুন সন্ত্রাস করেছে, সরকারি স্থাপনায় আগুন দিয়েছে, লুটপাট করেছে, মানুষ হত্যা করেছে। তিনি বিএনপি-জামাতকে অপশক্তি হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার থাকার অনুরোধ জানান।

এ বিশেষ প্রার্থনায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রধান উপদেষ্টা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পাল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু কাওছার মোল্লাসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ও সিদ্ধেশ্বরী কালীমন্দিরের সহ-সভাপতি সুব্রত পাল স্বাগত বক্তব্য রাখেন।

পরে টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের আত্মার মঙ্গল এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
ঢাকা,রোববার ২৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO