মরক্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা

সদ্য কোপা আমেরিকা জয়ী দলের ৩ তারকাকে নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছিল আর্জেন্টিনা। তবে হুলিয়ান আলভারেজ-নিকোলাস ওতামেন্ডিদের বেশ ভালোই বেগ পেতে হয়েছে মরক্কোর বিপক্ষে। অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।

উড়তে থাকা আর্জেন্টিনার বিপক্ষে এদিন বেশ দাপট দেখিয়েই ড্র করেছে মরক্কো। বল দখল থেকে শুরু করে আক্রমণ এবং রক্ষণ, সবকিছুতেই সমানে সমান লড়াই করেছে দলটি। প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলে লিড আদায় করে নেয় মরক্কো। এই অর্ধের অতিরিক্ত সময়ে আফ্রিকান দলটিকে লিড এনে দেন সুফিয়ান রাহিমি। এই গোলে তাকে অ্যাসিস্ট করেছেন মরক্কান তারকা আশরাফ হাকিমি। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

খেলায় ফেরার চেষ্টায় মাঠে নেমে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। স্পটকিক থেকে দলের দ্বিতীয় গোলটিও করেন সুফিয়ান রাহিমি। ২ গোল খাওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৮ মিনিটে প্রথম গোল শোধ করেন গিলিয়ানো সিমিওন।ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত খেলায় ২-১ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে গিয়ে সমতা ফেরান ক্রিস্টিয়ান মেদিনা। অতিরিক্ত সময়ের ১৬তম মিনিটে গোল করে মরক্কোর জয়ের উল্লাস থামিয়ে দেন তিনি। ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।
ক্রীড়া ডেস্ক,বুধবার ২৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা

সদ্য কোপা আমেরিকা জয়ী দলের ৩ তারকাকে নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছিল আর্জেন্টিনা। তবে হুলিয়ান আলভারেজ-নিকোলাস ওতামেন্ডিদের বেশ ভালোই বেগ পেতে হয়েছে মরক্কোর বিপক্ষে। অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।

উড়তে থাকা আর্জেন্টিনার বিপক্ষে এদিন বেশ দাপট দেখিয়েই ড্র করেছে মরক্কো। বল দখল থেকে শুরু করে আক্রমণ এবং রক্ষণ, সবকিছুতেই সমানে সমান লড়াই করেছে দলটি। প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলে লিড আদায় করে নেয় মরক্কো। এই অর্ধের অতিরিক্ত সময়ে আফ্রিকান দলটিকে লিড এনে দেন সুফিয়ান রাহিমি। এই গোলে তাকে অ্যাসিস্ট করেছেন মরক্কান তারকা আশরাফ হাকিমি। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

খেলায় ফেরার চেষ্টায় মাঠে নেমে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। স্পটকিক থেকে দলের দ্বিতীয় গোলটিও করেন সুফিয়ান রাহিমি। ২ গোল খাওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৮ মিনিটে প্রথম গোল শোধ করেন গিলিয়ানো সিমিওন।ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত খেলায় ২-১ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে গিয়ে সমতা ফেরান ক্রিস্টিয়ান মেদিনা। অতিরিক্ত সময়ের ১৬তম মিনিটে গোল করে মরক্কোর জয়ের উল্লাস থামিয়ে দেন তিনি। ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।
ক্রীড়া ডেস্ক,বুধবার ২৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock