কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেললাইনও অবরোধ করেছেন শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা ঢাকার বিভিন্ন সড়ক ও রেললাইনও অবরোধ করেছেন ।মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের আগে থেকেই আন্দোলনে শামিল হন শিক্ষার্থীরা। ঢাকার বিভিন্ন স্থানের অবরোধের খবর জানাচ্ছেন। বিভিন্ন স্থানে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে।

আগের দিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।

পরে রাতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবারের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। মূল কর্মসূচি মঙ্গলবার বিকেল ৩টায় হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা আগেই সড়কে নেমেছেন। এর আগে আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যুক্ত হন।

এদিন দুপুরে রাজধানীর নতুন বাজারে অবস্থান নেওয়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা এ তথ্য জানান।

নতুন বাজারে ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করতে যান। এতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে।

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ আন্দোলনে মেরুল বাড্ডা এলাকায় সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। অন্য পাশে যান চলাচলে রয়েছে ধীরগতি।

বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোজ্জামেল হক জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল আংশিক চালু রয়েছে।এদিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর, শিয়ালবাড়ি মোড় ও মিরপুর বেড়িবাঁধ এলাকার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা গাবতলী-মোহাম্মদপুর রাস্তা আটকে রেখেছেন।

রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং থেকে বিএনএস সেন্টারে পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর শনির আখড়া, বনানী, ফার্মগেটসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা সড়কে নেমেছেন।

এদিকে রাজধানীর মহাখালীতে রেললাইনে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা।
ঢাকা,মঙ্গলবার ১৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেললাইনও অবরোধ করেছেন শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা ঢাকার বিভিন্ন সড়ক ও রেললাইনও অবরোধ করেছেন ।মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের আগে থেকেই আন্দোলনে শামিল হন শিক্ষার্থীরা। ঢাকার বিভিন্ন স্থানের অবরোধের খবর জানাচ্ছেন। বিভিন্ন স্থানে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে।

আগের দিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।

পরে রাতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবারের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। মূল কর্মসূচি মঙ্গলবার বিকেল ৩টায় হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা আগেই সড়কে নেমেছেন। এর আগে আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যুক্ত হন।

এদিন দুপুরে রাজধানীর নতুন বাজারে অবস্থান নেওয়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা এ তথ্য জানান।

নতুন বাজারে ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করতে যান। এতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাঁধে।

রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ আন্দোলনে মেরুল বাড্ডা এলাকায় সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। অন্য পাশে যান চলাচলে রয়েছে ধীরগতি।

বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোজ্জামেল হক জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল আংশিক চালু রয়েছে।এদিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর, শিয়ালবাড়ি মোড় ও মিরপুর বেড়িবাঁধ এলাকার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা গাবতলী-মোহাম্মদপুর রাস্তা আটকে রেখেছেন।

রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং থেকে বিএনএস সেন্টারে পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর শনির আখড়া, বনানী, ফার্মগেটসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা সড়কে নেমেছেন।

এদিকে রাজধানীর মহাখালীতে রেললাইনে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা।
ঢাকা,মঙ্গলবার ১৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock