কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে তৃতীয় লিঙ্গের নাগরিকরা

তৃতীয় লিঙ্গের মানুষদের কুয়াকাটায় ব্যতিক্রমি আয়োজন কাউকে বাদ দিয়ে নয়, তৃতীয় লিঙ্গের সম্প্রদায় অথাৎ হিজড়া জনগোষ্ঠী সমাজের অংশ হয়েও এরা পিছিয়ে পড়ছে কেবলমাত্র লিঙ্গগত বৈষম্যের কারণে। সাংবিধানিক অধিকার, এদের ক্ষেত্রে অনেকাংশে উপেক্ষিত। অথচ হিজড়া জনগোষ্ঠী এ দেশ ও মাটির কোন না কোনও বাবা মায়ের সন্তান। তাই সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, রাখাইন শিক্ষার্থীদের সাথে জেন্ডার সেনসিটাইজেশন বিষয়ক আলোচন সভা ও সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘বৃহন্নলা’এসব ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করে।
দুইদিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে
সোমবার সকালে সংগঠনের সদস্যরা কুয়াকাটার সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা
অভিযান নামে। এ সময় পর্যটকদের ফেলে রাখা প্লাস্টিক বর্জ্যসহ অপচনশীল ময়লা আবর্জনা পরিস্কার করেন। এর আগে রবিবার সকালে কুয়াকাটা অবস্তিত শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে রাখাইন শিক্ষার্থীদের সাথে জেন্ডার সেনসিটাইজেশন বিষয়ক আলোচন সভা অনুষ্ঠিত হয়। এ সময় ‘বৃহন্নলা’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সাদিকুল ইসলাম, বৌদ্ধ বিহারের পরিচালক ইন্দ্র বংশ ভিক্ষু, নিউজিল্যান্ডে বাংলাদেশের পিইচডি গবেষক আসিবুর রহমান সহ বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী তৃতীয় লিঙ্গের সদস্য ও বৌদ্ধ বিহারের রাখাইন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা লৈঙ্গিক বৈচিত্র, একীভূত সমাজ, একীভূত শিক্ষা ও মানবাধিকারের নানা বিষয়ে আলোচনা করেন। পরে শেষ বিকেলে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে ২ কিলোমিটার ঝাউবন পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। আর আগত পর্যটকরা তাদের এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। এ দৌড় প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের ৯ জন সহ বৃহন্নলা’র ২৫ জন সদস্য অংশ গ্রহন করে।
এতে প্রথম স্থান অধিকার করেন তৃতীয় লিঙ্গের পিয়া, ২য় স্থান আভা মুসকান তিথি, ৩য় নদী। এছাড়া মেয়েদের মধ্যে প্রথম সানজিদা ইসলাম মিমি, ২য় সাদিয়া আফরোজ, ৩য় জান্নাতুল ফেরদৌস পূর্ণতা। ছেলেদের মধ্যে প্রথম মোহাইমিনুল ইসলাম, ২য় নেহাল আহমেদ, ৩ য় রুহুল আমিন। এসব বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করে ‘বৃহন্নলা’ সংগঠন।
সংগঠনের নেতারা জানান, সমাজের সকল স্তরের সদা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে এ আয়োজন করা হয়েছে।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো.সাদিকুল ইসলাম বলেন, সমাজে নারী পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের এই যে অবহেলিত মানুষ। এদের নিয়ে যে কি আলাদা বৈষম্য তৈরি হয়, শিশুকাল থেকে এই বৈষম্যটা, যাতে আর কোন মানুষের মধ্যে তৈরি না হয়, যে কারণে আমাদের এই আয়োজন। সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। ইতোমধ্যে হিজড়াদের আত্নপরিচয় সংকট বিমোচনে তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এবং এরই সাথে গ্রহণ করেছে তাদের অধিকার প্রতিষ্ঠায় নানাবিধ কার্যকর পদক্ষেপ।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে তৃতীয় লিঙ্গের নাগরিকরা

তৃতীয় লিঙ্গের মানুষদের কুয়াকাটায় ব্যতিক্রমি আয়োজন কাউকে বাদ দিয়ে নয়, তৃতীয় লিঙ্গের সম্প্রদায় অথাৎ হিজড়া জনগোষ্ঠী সমাজের অংশ হয়েও এরা পিছিয়ে পড়ছে কেবলমাত্র লিঙ্গগত বৈষম্যের কারণে। সাংবিধানিক অধিকার, এদের ক্ষেত্রে অনেকাংশে উপেক্ষিত। অথচ হিজড়া জনগোষ্ঠী এ দেশ ও মাটির কোন না কোনও বাবা মায়ের সন্তান। তাই সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, রাখাইন শিক্ষার্থীদের সাথে জেন্ডার সেনসিটাইজেশন বিষয়ক আলোচন সভা ও সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘বৃহন্নলা’এসব ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করে।
দুইদিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে
সোমবার সকালে সংগঠনের সদস্যরা কুয়াকাটার সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা
অভিযান নামে। এ সময় পর্যটকদের ফেলে রাখা প্লাস্টিক বর্জ্যসহ অপচনশীল ময়লা আবর্জনা পরিস্কার করেন। এর আগে রবিবার সকালে কুয়াকাটা অবস্তিত শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে রাখাইন শিক্ষার্থীদের সাথে জেন্ডার সেনসিটাইজেশন বিষয়ক আলোচন সভা অনুষ্ঠিত হয়। এ সময় ‘বৃহন্নলা’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সাদিকুল ইসলাম, বৌদ্ধ বিহারের পরিচালক ইন্দ্র বংশ ভিক্ষু, নিউজিল্যান্ডে বাংলাদেশের পিইচডি গবেষক আসিবুর রহমান সহ বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী তৃতীয় লিঙ্গের সদস্য ও বৌদ্ধ বিহারের রাখাইন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা লৈঙ্গিক বৈচিত্র, একীভূত সমাজ, একীভূত শিক্ষা ও মানবাধিকারের নানা বিষয়ে আলোচনা করেন। পরে শেষ বিকেলে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে ২ কিলোমিটার ঝাউবন পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। আর আগত পর্যটকরা তাদের এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। এ দৌড় প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের ৯ জন সহ বৃহন্নলা’র ২৫ জন সদস্য অংশ গ্রহন করে।
এতে প্রথম স্থান অধিকার করেন তৃতীয় লিঙ্গের পিয়া, ২য় স্থান আভা মুসকান তিথি, ৩য় নদী। এছাড়া মেয়েদের মধ্যে প্রথম সানজিদা ইসলাম মিমি, ২য় সাদিয়া আফরোজ, ৩য় জান্নাতুল ফেরদৌস পূর্ণতা। ছেলেদের মধ্যে প্রথম মোহাইমিনুল ইসলাম, ২য় নেহাল আহমেদ, ৩ য় রুহুল আমিন। এসব বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করে ‘বৃহন্নলা’ সংগঠন।
সংগঠনের নেতারা জানান, সমাজের সকল স্তরের সদা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে এ আয়োজন করা হয়েছে।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো.সাদিকুল ইসলাম বলেন, সমাজে নারী পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের এই যে অবহেলিত মানুষ। এদের নিয়ে যে কি আলাদা বৈষম্য তৈরি হয়, শিশুকাল থেকে এই বৈষম্যটা, যাতে আর কোন মানুষের মধ্যে তৈরি না হয়, যে কারণে আমাদের এই আয়োজন। সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। ইতোমধ্যে হিজড়াদের আত্নপরিচয় সংকট বিমোচনে তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এবং এরই সাথে গ্রহণ করেছে তাদের অধিকার প্রতিষ্ঠায় নানাবিধ কার্যকর পদক্ষেপ।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO