শিক্ষার্থীদেরকে সৎ, চরিত্রবান ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানালেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদেরকে সৎ, চরিত্রবান ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী
মোঃ ফরিদুল হক খান।

আজ শুক্রবার বিকেলে জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।

ধর্মমন্ত্রী বলেন, ভালো কিছু করার জন্য অবশ্যই ভালো মানুষ হতে হবে। চারিত্রিক সততা থাকতে হবে। দেশকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। তা না হলে কোন ভালো কাজ করা যায়না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার মতো সাহসী হতে হবে। আত্মসম্মানবোধ থাকতে হবে। মানুষকে অসম্মান করা যাবে না। দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। আত্মত্যাগ করতে হবে। এই কয়েকটি গুণ অর্জন করতে পারলে প্রকৃতঅর্থে মানুষ হয়ে ওঠা সম্ভব হবে।

ধর্মমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির কল্যাণে সারা পৃথিবীটাই বর্তমানে গ্লোবাল ভিলেজ। তুমি-আমি প্রত্যেকেই এখন দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব নাগরিক। আর এই বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, সেরাদের সেরা হতে হবে।

পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, পরিশ্রম ছাড়া মেধা অর্থহীন। পরিশ্রমে মেধা বিকশিত হয়। পরিশ্রম না করলে মেধার স্ফুরণ ঘটেনা। পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমেই নিজের সীমাবদ্ধতা বা দুর্বলতাকে অতিক্রম করা সম্ভব। এজন্য সবসময় পরিশ্রমী ও অধ্যবসায়ী হতে হবে। সামনের দিনগুলোতে তোমাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে। যে যতবেশি পরিশ্রম করতে পারবে তার এগিয়ে চলার পথ ততবেশি মসৃন হবে।

শিক্ষার্থীদেরকে তারুণ্যের অভিযাত্রী আখ্যা দিয়ে ধর্মমন্ত্রী বলেন, তোমরা বয়সে নিতান্তই তরুণ। তরুণ বয়সে সকলের মাঝেই কিছুটা দুরন্তপনা থাকে। এটাই তারুণ্যের বৈশিষ্ট্য বা ধর্ম। তবে সবকিছুরই একটি সীমারেখা বা যৌক্তিক ব্যাখা থাকা প্রয়োজন। তোমার প্রতিটি প্রদক্ষেপই যেন সুবিবেচনাপ্রসূত হয়। কোনটি তোমার জন্য মঙ্গলজনক আর কোনটি তোমার জন্য ক্ষতিকর-এই বিবেচনা তোমার মধ্যে থাকতে হবে। এমন কিছু করো না যেটা তোমার জন্য আত্মঘাতী হয়। তোমার পিতামাতার মান-সম্মান ভুলুণ্ঠিত হয়, তুমি বিপদে পড়ো। তিনি শিক্ষার্থীদেরকে ধুমপান, মাদক ও মোবাইল বা অনলাইন গেম থেকে দূরে থাকার অনুরোধ জানান।

ঢাকাস্থ ইসলামপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ গোলাম রব্বানীর জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস ছালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এস এম মোজাম্মেল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা প্রমুখ বক্তৃতা করেন।

শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রশংসাপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
জামালপুর,শুক্রবার ১২ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদেরকে সৎ, চরিত্রবান ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানালেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদেরকে সৎ, চরিত্রবান ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী
মোঃ ফরিদুল হক খান।

আজ শুক্রবার বিকেলে জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।

ধর্মমন্ত্রী বলেন, ভালো কিছু করার জন্য অবশ্যই ভালো মানুষ হতে হবে। চারিত্রিক সততা থাকতে হবে। দেশকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। তা না হলে কোন ভালো কাজ করা যায়না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, সাদাকে সাদা আর কালোকে কালো বলার মতো সাহসী হতে হবে। আত্মসম্মানবোধ থাকতে হবে। মানুষকে অসম্মান করা যাবে না। দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। আত্মত্যাগ করতে হবে। এই কয়েকটি গুণ অর্জন করতে পারলে প্রকৃতঅর্থে মানুষ হয়ে ওঠা সম্ভব হবে।

ধর্মমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির কল্যাণে সারা পৃথিবীটাই বর্তমানে গ্লোবাল ভিলেজ। তুমি-আমি প্রত্যেকেই এখন দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব নাগরিক। আর এই বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, সেরাদের সেরা হতে হবে।

পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, পরিশ্রম ছাড়া মেধা অর্থহীন। পরিশ্রমে মেধা বিকশিত হয়। পরিশ্রম না করলে মেধার স্ফুরণ ঘটেনা। পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমেই নিজের সীমাবদ্ধতা বা দুর্বলতাকে অতিক্রম করা সম্ভব। এজন্য সবসময় পরিশ্রমী ও অধ্যবসায়ী হতে হবে। সামনের দিনগুলোতে তোমাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে। যে যতবেশি পরিশ্রম করতে পারবে তার এগিয়ে চলার পথ ততবেশি মসৃন হবে।

শিক্ষার্থীদেরকে তারুণ্যের অভিযাত্রী আখ্যা দিয়ে ধর্মমন্ত্রী বলেন, তোমরা বয়সে নিতান্তই তরুণ। তরুণ বয়সে সকলের মাঝেই কিছুটা দুরন্তপনা থাকে। এটাই তারুণ্যের বৈশিষ্ট্য বা ধর্ম। তবে সবকিছুরই একটি সীমারেখা বা যৌক্তিক ব্যাখা থাকা প্রয়োজন। তোমার প্রতিটি প্রদক্ষেপই যেন সুবিবেচনাপ্রসূত হয়। কোনটি তোমার জন্য মঙ্গলজনক আর কোনটি তোমার জন্য ক্ষতিকর-এই বিবেচনা তোমার মধ্যে থাকতে হবে। এমন কিছু করো না যেটা তোমার জন্য আত্মঘাতী হয়। তোমার পিতামাতার মান-সম্মান ভুলুণ্ঠিত হয়, তুমি বিপদে পড়ো। তিনি শিক্ষার্থীদেরকে ধুমপান, মাদক ও মোবাইল বা অনলাইন গেম থেকে দূরে থাকার অনুরোধ জানান।

ঢাকাস্থ ইসলামপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ গোলাম রব্বানীর জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস ছালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এস এম মোজাম্মেল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা প্রমুখ বক্তৃতা করেন।

শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে প্রশংসাপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
জামালপুর,শুক্রবার ১২ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock