জুয়েলারি শিল্পের উন্নয়নে ৮ হাজার জনকে প্রশিক্ষণ দিবে বাজুস।

জুয়েলারি শিল্পের উন্নয়নে ৮ হাজার জনকে প্রশিক্ষণ দিবে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে এন একসিলারেটিং এন্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (ASSET) প্রজেক্টের আওতায় এই প্রশিক্ষণ সারাদেশের জুয়েলার্স ও কারিগরদের প্রদান করা হবে।
আজ কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এইসব কথা বলেন। বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার উদ্বৃতি দিয়ে বলেন “২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত আয়ের দেশে পরিণত করতে হলে কারিগরিভাবে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। এজন্য তিনি বর্তমান উদ্যোক্তাদের আহবান জানান যে, তাদের এই প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতার সাথে দক্ষতার উন্নয়ন ঘটবে। যাতে করে তারা তাদের কারিগরদের দক্ষ করে গড়ে তুলতে উৎসাহ বোধ করবে। যাতে করে দেশীয় সোনার অলংকারের সোনালী অতীত পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়। তিনি আরো উল্লেখ করেন যে, দেশের বর্তমানে ৮৪ টি ভোকেশনাল প্রতিষ্ঠানে এখনই সোনা শিল্প সম্পর্কিত বিষয়গুলো সংযুক্ত করা সম্ভব নয়। এজন্যে ধাপে ধাপে দেশের ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোতে সোনা সম্পর্কিত বিষয়গুলো সংযুক্ত করা হবে।“

এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ASSET প্রজেক্টের প্রকল্প পরিচালক ও অতিঃ সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশের সরকার এখন সোনা শিল্পকে আলাদাভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজন অনুভব করছে। সেই জন্যে এই ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে। এজন্যে বাজুসের বর্তমান কার্যনির্বাহী কমিটি এবং এই প্রশিক্ষণের সাথে সংযুক্ত সকল কর্তাব্যক্তিদের ধন্যবাদ জানান। তিনি আরো বলেন এই শিল্পে এক সময় অনেক কারিগর ছিলেন। কিন্তু সঠিক পরিচর্যার অভাবে অনেকেই তারা আজ বিলুপ্ত প্রায়। তারা অনেক দক্ষ থাকার পরেও তাদের দক্ষতাকে মূল্যায়ন করা হয়নি। আমরা আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে ও বাজুসের সহযোগীতায় এই কারিগরদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি, তাদের দক্ষতাকে মূল্যায়ন করতে পারবো।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ASSET প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক ও উপসচিব মোঃ আব্দুর রহিম বাজুসকে এই প্রশিক্ষণ আয়োজন করার জন্যে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার বক্তব্যে বলেন “বাজুসের এই কার্যক্রম গ্রহণের মাধ্যমে বাজুস ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্মিলিতভাবে জুয়েলারি শিল্প বিকাশে অবদান রাখতে পারবে। যার ফলে এই প্রজেক্টের আওতায় প্রশিক্ষণার্থীরা আরো দক্ষ হয়ে উঠবে। যাতে করে চাকুরীক্ষেত্রে আরো বেশি সুযোগ পাবে বলে আশা রাখছি। পাশাপাশি আমাদের দেশীয় শিল্পকে অগ্রাধিকার প্রদান করার মাধ্যমে বিদেশে সোনার অলংকার রপ্তানী করে দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।“
এই অনুষ্ঠানের সভাপতি, বাজুসের মুখপাত্র ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে জুয়েলারি শিল্প । তিনি সবসময় চান জুয়েলারি শিল্পীরা কারিগরি শিক্ষায় দক্ষ হোক । জুয়েলারি শিল্পকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। এর জন্য প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা প্রয়োজন। আমাদের কারিগরদের সুনাম বিশ্বজুড়ে। কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারলে ভারত, দুবাই, চীনের মত দেশ থেকেও আমরা এগিয়ে যেতে পারবো।
ঢাকা,বুধবার ১০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়েলারি শিল্পের উন্নয়নে ৮ হাজার জনকে প্রশিক্ষণ দিবে বাজুস।

জুয়েলারি শিল্পের উন্নয়নে ৮ হাজার জনকে প্রশিক্ষণ দিবে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে এন একসিলারেটিং এন্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (ASSET) প্রজেক্টের আওতায় এই প্রশিক্ষণ সারাদেশের জুয়েলার্স ও কারিগরদের প্রদান করা হবে।
আজ কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এইসব কথা বলেন। বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার উদ্বৃতি দিয়ে বলেন “২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত আয়ের দেশে পরিণত করতে হলে কারিগরিভাবে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। এজন্য তিনি বর্তমান উদ্যোক্তাদের আহবান জানান যে, তাদের এই প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতার সাথে দক্ষতার উন্নয়ন ঘটবে। যাতে করে তারা তাদের কারিগরদের দক্ষ করে গড়ে তুলতে উৎসাহ বোধ করবে। যাতে করে দেশীয় সোনার অলংকারের সোনালী অতীত পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়। তিনি আরো উল্লেখ করেন যে, দেশের বর্তমানে ৮৪ টি ভোকেশনাল প্রতিষ্ঠানে এখনই সোনা শিল্প সম্পর্কিত বিষয়গুলো সংযুক্ত করা সম্ভব নয়। এজন্যে ধাপে ধাপে দেশের ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোতে সোনা সম্পর্কিত বিষয়গুলো সংযুক্ত করা হবে।“

এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ASSET প্রজেক্টের প্রকল্প পরিচালক ও অতিঃ সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশের সরকার এখন সোনা শিল্পকে আলাদাভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজন অনুভব করছে। সেই জন্যে এই ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে। এজন্যে বাজুসের বর্তমান কার্যনির্বাহী কমিটি এবং এই প্রশিক্ষণের সাথে সংযুক্ত সকল কর্তাব্যক্তিদের ধন্যবাদ জানান। তিনি আরো বলেন এই শিল্পে এক সময় অনেক কারিগর ছিলেন। কিন্তু সঠিক পরিচর্যার অভাবে অনেকেই তারা আজ বিলুপ্ত প্রায়। তারা অনেক দক্ষ থাকার পরেও তাদের দক্ষতাকে মূল্যায়ন করা হয়নি। আমরা আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে ও বাজুসের সহযোগীতায় এই কারিগরদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি, তাদের দক্ষতাকে মূল্যায়ন করতে পারবো।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ASSET প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক ও উপসচিব মোঃ আব্দুর রহিম বাজুসকে এই প্রশিক্ষণ আয়োজন করার জন্যে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার বক্তব্যে বলেন “বাজুসের এই কার্যক্রম গ্রহণের মাধ্যমে বাজুস ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্মিলিতভাবে জুয়েলারি শিল্প বিকাশে অবদান রাখতে পারবে। যার ফলে এই প্রজেক্টের আওতায় প্রশিক্ষণার্থীরা আরো দক্ষ হয়ে উঠবে। যাতে করে চাকুরীক্ষেত্রে আরো বেশি সুযোগ পাবে বলে আশা রাখছি। পাশাপাশি আমাদের দেশীয় শিল্পকে অগ্রাধিকার প্রদান করার মাধ্যমে বিদেশে সোনার অলংকার রপ্তানী করে দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।“
এই অনুষ্ঠানের সভাপতি, বাজুসের মুখপাত্র ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে জুয়েলারি শিল্প । তিনি সবসময় চান জুয়েলারি শিল্পীরা কারিগরি শিক্ষায় দক্ষ হোক । জুয়েলারি শিল্পকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। এর জন্য প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা প্রয়োজন। আমাদের কারিগরদের সুনাম বিশ্বজুড়ে। কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারলে ভারত, দুবাই, চীনের মত দেশ থেকেও আমরা এগিয়ে যেতে পারবো।
ঢাকা,বুধবার ১০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock