ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী বাস ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৮

ভারতে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে ফের মৃত্যুর মিছিল। বুধবার (১০ জুলাই) স্থানীয় সময় ভোররাতে উন্নাওতে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

হাইওয়েতে দুধের গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় যাত্রীবাহী বাস। দুর্ঘটনাটিতে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। ৩০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রের খবর, ভারতের উত্তর প্রদেশের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের বেহতামুজাওয়া এলাকায় একটি দুধের কন্টেনারে সজোরে ধাক্কা মারে ডবল ডেকার বাস। দুর্ঘটনার শিকার স্লিপার বাসটি বিহারের শিবগড় থেকে দিল্লির দিকে যাচ্ছিল। ভোররাতে তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন বাসের যাত্রীরা। আচমকা ভয়ঙ্কর ধাক্কায় ঘুম ভাঙতেই সব শেষ !

দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তারা দেখতে পান, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যাত্রীদের দেহ। চোখের নিমেষে যেন মৃত্যুপুরীতে পরিণত হয় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের বেহতামুজাওয়া এলাকা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ১০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» কলাপাড়ায় খালের বাঁধ অপসারণ, রক্ষা পেল গোলগাছে বাগান

» আগারগাঁওয়ে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

» জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী

» রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলিকরে ২ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

» জর্ডানকে ৩-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল আর্জেন্টিনা

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী বাস ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৮

ভারতে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে ফের মৃত্যুর মিছিল। বুধবার (১০ জুলাই) স্থানীয় সময় ভোররাতে উন্নাওতে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

হাইওয়েতে দুধের গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় যাত্রীবাহী বাস। দুর্ঘটনাটিতে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। ৩০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রের খবর, ভারতের উত্তর প্রদেশের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের বেহতামুজাওয়া এলাকায় একটি দুধের কন্টেনারে সজোরে ধাক্কা মারে ডবল ডেকার বাস। দুর্ঘটনার শিকার স্লিপার বাসটি বিহারের শিবগড় থেকে দিল্লির দিকে যাচ্ছিল। ভোররাতে তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন বাসের যাত্রীরা। আচমকা ভয়ঙ্কর ধাক্কায় ঘুম ভাঙতেই সব শেষ !

দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তারা দেখতে পান, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যাত্রীদের দেহ। চোখের নিমেষে যেন মৃত্যুপুরীতে পরিণত হয় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের বেহতামুজাওয়া এলাকা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ১০ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO