জনগণের কল্যাণে সততার সাথে কাজ করতে হবে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ২০৪১ সালে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সরকারের প্রধানতম লক্ষ্য। এলক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসতে হবে। জনগণের কল্যাণে সততার সাথে কাজ করতে হবে।

আজ দুপুরে জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, উপজেলা পরিষদ স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। প্রয়োজনীয়তার নিরিখে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব উপজেলা পরিষদের ওপর ন্যস্ত।টেকসই ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণের মাধ্যমেই কেবল দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এক্ষেত্রে মন্ত্রী নবনির্বাচিত উপজেলা পরিষদকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছিলেন বলেই আজ আমরা আর্থসামাজিক উন্নয়নে পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। আমরা নিজদের অর্থায়নে মেগা প্রজেক্ট বাস্তবায়ন করার নজির স্থাপন করেছি। এদেশের উন্নয়নে আমাদের যে সুনির্দিষ্ট ভিশন রয়েছে সেটিও আমরা যথাসময়ে অর্জন করতে হলে আমাদের সকলকে যথাযথ ভূমিকা রাখতে হবে। তিনি দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস ছালাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুল নাসের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ বিএসসি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, অফিসার ইনচার্জ সুমন তালুকদার,জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
জামালপুর,রোববার ০৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের কল্যাণে সততার সাথে কাজ করতে হবে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ২০৪১ সালে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সরকারের প্রধানতম লক্ষ্য। এলক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসতে হবে। জনগণের কল্যাণে সততার সাথে কাজ করতে হবে।

আজ দুপুরে জামালপুরের ইসলামপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, উপজেলা পরিষদ স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। প্রয়োজনীয়তার নিরিখে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব উপজেলা পরিষদের ওপর ন্যস্ত।টেকসই ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণের মাধ্যমেই কেবল দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এক্ষেত্রে মন্ত্রী নবনির্বাচিত উপজেলা পরিষদকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছিলেন বলেই আজ আমরা আর্থসামাজিক উন্নয়নে পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। আমরা নিজদের অর্থায়নে মেগা প্রজেক্ট বাস্তবায়ন করার নজির স্থাপন করেছি। এদেশের উন্নয়নে আমাদের যে সুনির্দিষ্ট ভিশন রয়েছে সেটিও আমরা যথাসময়ে অর্জন করতে হলে আমাদের সকলকে যথাযথ ভূমিকা রাখতে হবে। তিনি দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে অনুরোধ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস ছালাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুল নাসের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ বিএসসি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, অফিসার ইনচার্জ সুমন তালুকদার,জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
জামালপুর,রোববার ০৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock