জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মালয়েশিয়ার কুয়ালালামপুর সফর শেষে রোববার (৭ জুলাই) দুপুরে দেশে ফিরেছেন।
সফরকালে তিনি মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার তান সেরি দাতো ড. জোহারি বিন আব্দুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন ও স্পিকারের সহকারী একান্ত সচিব মো. জসিম উদ্দিনও দেশে ফিরেছেন।
ঢাকা,রোববার ০৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















