সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে কোটাবিরোধীরা, যার নাম দেয়া হয়েছে ‘বাংলা ব্লকেড’

২০১৮ সালের পরিপত্র বহালসহ চার দফা দাবিতে আজ দেশের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করবেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

শনিবার (০৬ জুলাই) শাহবাগে আন্দোলনের অন্যতম সংগঠক ও দলনিরপেক্ষ ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির মহাসচিব নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি বাস্তবায়নে আজ (রোববার, ০৭ জুলাই) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা আছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাজধানীর শাহবাগ মোড়, নীলক্ষেত মোড়, সাইন্সল্যাব মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করার পরিকল্পনা আছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেবেন।

এদিকে কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র-ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে সারাদেশের মহাসড়কগুলোতে স্থানীয় কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবেন।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু, দুঃখজনক হলো, কোটার মাধ্যমে আবারও প্রতিষ্ঠা করা হয়েছে বৈষম্যমূলক সমাজ। তাই সবার কণ্ঠে একই দাবি। সরকারি চাকরিতে বাতিল হোক কোটা পদ্ধতি। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।
ঢাকা,রোববার ০৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে কোটাবিরোধীরা, যার নাম দেয়া হয়েছে ‘বাংলা ব্লকেড’

২০১৮ সালের পরিপত্র বহালসহ চার দফা দাবিতে আজ দেশের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করবেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

শনিবার (০৬ জুলাই) শাহবাগে আন্দোলনের অন্যতম সংগঠক ও দলনিরপেক্ষ ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির মহাসচিব নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি বাস্তবায়নে আজ (রোববার, ০৭ জুলাই) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা আছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাজধানীর শাহবাগ মোড়, নীলক্ষেত মোড়, সাইন্সল্যাব মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করার পরিকল্পনা আছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেবেন।

এদিকে কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র-ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে সারাদেশের মহাসড়কগুলোতে স্থানীয় কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবেন।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু, দুঃখজনক হলো, কোটার মাধ্যমে আবারও প্রতিষ্ঠা করা হয়েছে বৈষম্যমূলক সমাজ। তাই সবার কণ্ঠে একই দাবি। সরকারি চাকরিতে বাতিল হোক কোটা পদ্ধতি। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।
ঢাকা,রোববার ০৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock