বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। শেষ মূহুর্তের আত্মঘাতী গোলে ভর করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল।

সোমবার (১ জুলাই) মেরকুর স্পিল অ্যারেনায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচের ৮৪ মিনিটে কোলো মুয়ানির শট বেলজিয়ামের জ্যান ভার্টোনঘেনের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়। এতে ১-০ তে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের বাকি সময়ে আর গোল পরিশোধ করতে পারেনি বেলজিয়াম। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ানরা।

প্রথমার্ধের শুরুতে দুই দলই দেখে শুনে খেলতে থাকে। পরে প্রথমার্ধের শেষের দিকে আক্রমণের ধার বাড়াতে থাকে ফ্রান্স। কিন্তু তাতে সফলতা আসেনি। ৩৪ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল মার্কাস থুরাম। ফাঁকা জায়গায় হেড নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফ্রান্স ফরোয়ার্ডের ফিনিসিংয়ের অভাবে গোলশূন্যেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ওঠতে থাকে ফ্রান্স। ৪৯তম মিনিটে চুয়ামেনির শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক। পরে ৫৪তম মিনিটেও এমবাপের শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৬১তম মিনিটে বেলজিয়ামও সুযোগ পেয়েছিল। ডি ব্রুইনের থ্রুতে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন কারাস্কো। কিন্তু শট নিতে খানিকটা দেরি করে ফেলেন তিনি। ৭১ মিনিটের মাথায় লুকাকুর শট ফিরিয়ে দেন ফরাসি গোলরক্ষক।

এরপর ম্যাচের ৮৪ মিনিটে ফরাসিদের ভাগ্য প্রসন্ন হয়। কোলো মুয়ানির শট বেলজিয়ামের জ্যান ভার্টোনঘেনের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এতে ১-০ তে এগিয়ে যায়। ম্যাচের বাকি সময়ে গোল মেটাতে পারেনি বেলজিয়াম। এতে জয় নিয়ে শেষ আটে পৌঁছে যায় ফরাসিরা।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ০২ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। শেষ মূহুর্তের আত্মঘাতী গোলে ভর করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল।

সোমবার (১ জুলাই) মেরকুর স্পিল অ্যারেনায় মুখোমুখি হয় দুই দল। ম্যাচের ৮৪ মিনিটে কোলো মুয়ানির শট বেলজিয়ামের জ্যান ভার্টোনঘেনের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়। এতে ১-০ তে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের বাকি সময়ে আর গোল পরিশোধ করতে পারেনি বেলজিয়াম। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ানরা।

প্রথমার্ধের শুরুতে দুই দলই দেখে শুনে খেলতে থাকে। পরে প্রথমার্ধের শেষের দিকে আক্রমণের ধার বাড়াতে থাকে ফ্রান্স। কিন্তু তাতে সফলতা আসেনি। ৩৪ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল মার্কাস থুরাম। ফাঁকা জায়গায় হেড নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফ্রান্স ফরোয়ার্ডের ফিনিসিংয়ের অভাবে গোলশূন্যেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ওঠতে থাকে ফ্রান্স। ৪৯তম মিনিটে চুয়ামেনির শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক। পরে ৫৪তম মিনিটেও এমবাপের শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৬১তম মিনিটে বেলজিয়ামও সুযোগ পেয়েছিল। ডি ব্রুইনের থ্রুতে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন কারাস্কো। কিন্তু শট নিতে খানিকটা দেরি করে ফেলেন তিনি। ৭১ মিনিটের মাথায় লুকাকুর শট ফিরিয়ে দেন ফরাসি গোলরক্ষক।

এরপর ম্যাচের ৮৪ মিনিটে ফরাসিদের ভাগ্য প্রসন্ন হয়। কোলো মুয়ানির শট বেলজিয়ামের জ্যান ভার্টোনঘেনের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এতে ১-০ তে এগিয়ে যায়। ম্যাচের বাকি সময়ে গোল মেটাতে পারেনি বেলজিয়াম। এতে জয় নিয়ে শেষ আটে পৌঁছে যায় ফরাসিরা।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ০২ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO