‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিকুর রহিম

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০ দশমিক ৪ ওভারে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিকুর রহিম। বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনে দেখা গেছে এমন অভূতপূর্ব দৃশ্য। ‘অভূতপূর্ব’ দৃশ্যের কথা কেন বলা হচ্ছে? কারণ, প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ব্যাটার এই আউটের শিকার হলেন।

সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে ব্যাটিং করতে নেমে দলের বিপর্যয় রুখতে শাহাদাত হোসেন দিপুর সাথে জুটি গড়ার চেষ্টা করছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সেশনে কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল (স্টাম্পের দিকে যাচ্ছিল না)। ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন ৩৫ রানে ব্যাট করা মুশি। তৎক্ষণাৎ ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন।

ছয় বছর আগে হলে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হতেন মুশফিকুর রহিম। তবে ২০১৭ সালের পর এই আউট আর নেই ক্রিকেটের আইনে। সেটি বদলে এখন হয়ে গেছে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’। আর ইচ্ছাকৃতভাবে বলটি হাত দিয়ে ধরার কারণে কপাল পুড়লো বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটারের।

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক। টেস্টে এই আউটের শিকার হয়েছেন মাত্র দুজন। ১৯৫১ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম এভাবে আউট হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ওপেনার লেন হাটন। আর আজ আউট হলেন বাংলাদেশের মুশফিকুর।
মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ৪ উইকেটে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ, দলের রান তখন কেবল ৪৭। এরপর আগের ম্যাচে অভিষিক্ত শাহাদাৎ হোসেন দীপুকে নিয়ে দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছিলেন মুশফিক।

এ দুজন খেলছিলেনও বেশ স্বাচ্ছন্দ্যে। কিন্তু হুট করে মুশফিকের আউটে ভেঙে যায় জুটি। ৩ চার ও ১ ছক্কায় ৮৩ বলে ৩৫ রান করেন তিনি। এরপর উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
ক্রীড়া ডেস্ক,বুধবার ০৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিকুর রহিম

বাংলাদেশের প্রথম ইনিংসে ৪০ দশমিক ৪ ওভারে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিকুর রহিম। বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনে দেখা গেছে এমন অভূতপূর্ব দৃশ্য। ‘অভূতপূর্ব’ দৃশ্যের কথা কেন বলা হচ্ছে? কারণ, প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ব্যাটার এই আউটের শিকার হলেন।

সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে ব্যাটিং করতে নেমে দলের বিপর্যয় রুখতে শাহাদাত হোসেন দিপুর সাথে জুটি গড়ার চেষ্টা করছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সেশনে কাইল জেমিসনের করা সেই ওভারের চতুর্থ বলটি ব্যাকফুটে খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে বাউন্স খেয়েছিল (স্টাম্পের দিকে যাচ্ছিল না)। ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন ৩৫ রানে ব্যাট করা মুশি। তৎক্ষণাৎ ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন।

ছয় বছর আগে হলে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হতেন মুশফিকুর রহিম। তবে ২০১৭ সালের পর এই আউট আর নেই ক্রিকেটের আইনে। সেটি বদলে এখন হয়ে গেছে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’। আর ইচ্ছাকৃতভাবে বলটি হাত দিয়ে ধরার কারণে কপাল পুড়লো বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটারের।

ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মুশফিক। টেস্টে এই আউটের শিকার হয়েছেন মাত্র দুজন। ১৯৫১ সালে ওভাল টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম এভাবে আউট হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ওপেনার লেন হাটন। আর আজ আউট হলেন বাংলাদেশের মুশফিকুর।
মিরপুর টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ৪ উইকেটে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ, দলের রান তখন কেবল ৪৭। এরপর আগের ম্যাচে অভিষিক্ত শাহাদাৎ হোসেন দীপুকে নিয়ে দলকে দারুণভাবে এগিয়ে নিচ্ছিলেন মুশফিক।

এ দুজন খেলছিলেনও বেশ স্বাচ্ছন্দ্যে। কিন্তু হুট করে মুশফিকের আউটে ভেঙে যায় জুটি। ৩ চার ও ১ ছক্কায় ৮৩ বলে ৩৫ রান করেন তিনি। এরপর উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
ক্রীড়া ডেস্ক,বুধবার ০৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO