খাল ও সড়কের জায়গা দখল করে রাখায়, মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসিসি)। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে অভিযানটি শুরু হয়। অভিযানে ভেঙে ফেলা হচ্ছে সাদেক এগ্রোর অবৈধ স্থাপনা।অভিযান পরিচালনা করছেন ডিএনসিসির মোতাকাব্বীর আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। না। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।এর আগে, অভিযান পরিচালনা করতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছিল ডিএনসিসি। বুধবার (২৬ জুন) ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠি ডিএমপিকে দেওয়া হয়।আলোচিত এই সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক গবাদিপশু খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি ইমরান হোসেন।
ঢাকা,বৃহস্পতিবার ২৭ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















