আফগানিস্তানের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ

বৃষ্টি আইনে আফগানিস্তানের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে আফগানিস্তান। পরে ওই রান তাড়া করতে নেমে ১০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ১২ ওভার ১ বলে জিততে পারলে সেমিফাইনালে যেতো তারা।

কিন্তু জয় তুলে নিয়ে বাংলাদেশের জয়ের অপেক্ষায় থাকা আরেক দল অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিতে চলে গেছে আফগানরা। এবারই প্রথম এমন কীর্তি গড়লো তারা। সেমিফাইনালে ২৭ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। একই দিনে অন্য সেমিতে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টে বাংলাদেশকে বৃষ্টি আইনে ৮ রানে হারিয়েছেন রশিদ-নবীরা। এর মাধ্যমে ইতিহাসের পাতায় আফগানরা।

আফগানিস্তান আগে ব্যাট করে তুলেছিল ১১৫ রান। বাংলাদেশকে সেমিফাইনালে খেলতে হলে মাত্র ১২ ওভার ১ বলেই সেই রান টপকাতে হতো। শুরুতে ভালোর আভাস দিয়েছিলেন লিটন দাস। তবে তানজিদ তামিম-শান্ত-সাকিবের হতশ্রী ব্যাটিংয়ে ২৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ব্যর্থ হয়ে ফেরেন সৌম্য সরকারও। তারপর ধীরে ধীরে সেমির আশা ছেড়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করা বাকি ব্যাটাররা। শেষ পর্যন্ত সেটিও সম্ভব হয়নি।

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় কয়েক দফা বৃষ্টি হানা দেয়। সেজন্য এক ওভার কমে আসে ম্যাচের দৈর্ঘ্য। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন হৃদয় ও মাহমুদউল্লাহ। রিশাদ হোসেনের ব্যাটও আজ ক্যামিও দেখাতে পারেনি। তাইতো ১১৪ রানের লক্ষ্যও পেয়েও ৬ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। ১৭ ওভার ৫ বলে ১০৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।

তবে অফ ফর্মে থাকা লিটন দাস আফগানদের বিপক্ষে রানে ফিরেছেন। দেখা পেয়েছেন নিজের ১১তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতক। তিনি ৪৯ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে হার নিয়ে মাঠ ছেড়েছেন। তার ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও এক ছয়ে।

আফগানিস্তানের পক্ষে রশিদ খান ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে শিকার করেছেন চারটি উইকেট। নাভিন-উল হক ৩ দশমিক ৫ ওভারে বল করে নিয়েছেন চারটি উইকেট। এছাড়া, গুলবাদিন ও ফজলহক ফারুকি একটি করে উইকেট পেয়েছেন।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ২৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ

বৃষ্টি আইনে আফগানিস্তানের কাছে ৮ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে আফগানিস্তান। পরে ওই রান তাড়া করতে নেমে ১০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ১২ ওভার ১ বলে জিততে পারলে সেমিফাইনালে যেতো তারা।

কিন্তু জয় তুলে নিয়ে বাংলাদেশের জয়ের অপেক্ষায় থাকা আরেক দল অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিতে চলে গেছে আফগানরা। এবারই প্রথম এমন কীর্তি গড়লো তারা। সেমিফাইনালে ২৭ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। একই দিনে অন্য সেমিতে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টে বাংলাদেশকে বৃষ্টি আইনে ৮ রানে হারিয়েছেন রশিদ-নবীরা। এর মাধ্যমে ইতিহাসের পাতায় আফগানরা।

আফগানিস্তান আগে ব্যাট করে তুলেছিল ১১৫ রান। বাংলাদেশকে সেমিফাইনালে খেলতে হলে মাত্র ১২ ওভার ১ বলেই সেই রান টপকাতে হতো। শুরুতে ভালোর আভাস দিয়েছিলেন লিটন দাস। তবে তানজিদ তামিম-শান্ত-সাকিবের হতশ্রী ব্যাটিংয়ে ২৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ব্যর্থ হয়ে ফেরেন সৌম্য সরকারও। তারপর ধীরে ধীরে সেমির আশা ছেড়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করা বাকি ব্যাটাররা। শেষ পর্যন্ত সেটিও সম্ভব হয়নি।

বাংলাদেশের ব্যাটিংয়ের সময় কয়েক দফা বৃষ্টি হানা দেয়। সেজন্য এক ওভার কমে আসে ম্যাচের দৈর্ঘ্য। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন হৃদয় ও মাহমুদউল্লাহ। রিশাদ হোসেনের ব্যাটও আজ ক্যামিও দেখাতে পারেনি। তাইতো ১১৪ রানের লক্ষ্যও পেয়েও ৬ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। ১৭ ওভার ৫ বলে ১০৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।

তবে অফ ফর্মে থাকা লিটন দাস আফগানদের বিপক্ষে রানে ফিরেছেন। দেখা পেয়েছেন নিজের ১১তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতক। তিনি ৪৯ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে হার নিয়ে মাঠ ছেড়েছেন। তার ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও এক ছয়ে।

আফগানিস্তানের পক্ষে রশিদ খান ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে শিকার করেছেন চারটি উইকেট। নাভিন-উল হক ৩ দশমিক ৫ ওভারে বল করে নিয়েছেন চারটি উইকেট। এছাড়া, গুলবাদিন ও ফজলহক ফারুকি একটি করে উইকেট পেয়েছেন।
ক্রীড়া ডেস্ক,মঙ্গলবার ২৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock