এবার ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করা জাহাজে হামলার দাবি করলো হুতিরা। পাশাপাশি মার্কিন বিমানবাহী একটি রণতরীতেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
খবর আল জাজিরার।
ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক টিভি ভাষণে বলেন, আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
তিনি বলেন, জাহাজটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ, এর মালিকানাধীন কোম্পানি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল।
ইসরায়েলি বন্দরে নোঙর করা সব জাহাজ হামলার লক্ষ্যবস্তু হবে- এমন হুমকি হুতিরা আগেই দিয়েছিল।
পূর্বের হুমকির ইঙ্গিত করে যে ইসরায়েলি বন্দরে ডকিং সমস্ত জাহাজ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচিত হবে।
এমভি টিউটর নামে একটি জাহাজ ডোবার সপ্তাহেই গুরুত্বপূর্ণ সামুদ্রিক এ পথে নতুন করে হামলার ঘটনা ঘটল।
তবে এক মার্কিন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, হুতি বিদ্রোহীদের হামলার দাবি সত্য নয়।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ২৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















