নরসিংদীর নজরপুর ইউনিয়নের অলিপুরে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্যসহ ১০ জন আহত

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের অলিপুরে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—নরসিংদী মডেল থানার এসআই জয় বণিক (৩১), আলিপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী জামিনা বেগম (৭০), কামাল মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫), রওশন আলীর ছেলে ফরহাদ (৩০), কামাল মিয়ার ছেলে দাউদ মনা (৪০) , খলিল মিয়ার ছেলে ফারুক মিয়া (৪০) ও ফরহাদ (৩৫)। এরা সবাই শাহজাহান মনার সমর্থক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল কোম্পানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মনার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ১১টায় ইসমাইল কোম্পানির লোকজন শাহজাহান মনার লোকজনের ওপর টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

এ সময় দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে উভয় পক্ষের ১০ জন আহত হন। এদের মধ্যে শাহজাহান মনার সমর্থক দাউদ মনা, সাইফুল ইসলাম, ফারুক মিয়া ও স্থানীয় দোকানি জামিনা বেগম গুলিবিদ্ধ আর ফারুক মিয়া, ফরহাদ টেঁটাবিদ্ধ হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে নরসিংদী মডেল থানা পুলিশের এসআই জয় বণিক গুলিবিদ্ধ হন।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও মাধবদীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহমুদুল বাশার কমল বলেন, পুলিশের একজন এসআইসহ গুলিতে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী মডেল থানা পুলিশের আহত এসআই জয় বণিক বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় একটি গুলি এসে আমার হাতে লাগে। পরে আমি সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি।
নরসিংদী,বুধবার ১৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর নজরপুর ইউনিয়নের অলিপুরে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্যসহ ১০ জন আহত

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের অলিপুরে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—নরসিংদী মডেল থানার এসআই জয় বণিক (৩১), আলিপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী জামিনা বেগম (৭০), কামাল মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫), রওশন আলীর ছেলে ফরহাদ (৩০), কামাল মিয়ার ছেলে দাউদ মনা (৪০) , খলিল মিয়ার ছেলে ফারুক মিয়া (৪০) ও ফরহাদ (৩৫)। এরা সবাই শাহজাহান মনার সমর্থক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল কোম্পানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মনার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ১১টায় ইসমাইল কোম্পানির লোকজন শাহজাহান মনার লোকজনের ওপর টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

এ সময় দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে উভয় পক্ষের ১০ জন আহত হন। এদের মধ্যে শাহজাহান মনার সমর্থক দাউদ মনা, সাইফুল ইসলাম, ফারুক মিয়া ও স্থানীয় দোকানি জামিনা বেগম গুলিবিদ্ধ আর ফারুক মিয়া, ফরহাদ টেঁটাবিদ্ধ হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে নরসিংদী মডেল থানা পুলিশের এসআই জয় বণিক গুলিবিদ্ধ হন।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও মাধবদীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহমুদুল বাশার কমল বলেন, পুলিশের একজন এসআইসহ গুলিতে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী মডেল থানা পুলিশের আহত এসআই জয় বণিক বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় একটি গুলি এসে আমার হাতে লাগে। পরে আমি সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি।
নরসিংদী,বুধবার ১৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock