টানা ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি

টানা ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ক্ষণে ক্ষণে বাড়ছে পানি। এতে জেলাগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৮ জুন) সিলেট ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন জানান, পরবর্তী নিদের্শনা দেয়া না পর্যন্ত সিলেটের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে আজ মঙ্গলবার (১৮ জুন)।

সিলেট জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বন্যা পরিস্থিতির জন্য গত ৩০ মে প্রথম দফায় জেলার পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে গত ৭ জুন পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়া হয়। এর ফলে সিলেটে বেড়াতে আসা মানুষজনের উপস্থিতি বাড়ছিল।জেলা প্রশাসনের তথ্য মতে, সিটি করপেরেশন এলাকাসহ জেলার বিভিন্ন উপজেলায় ৪১ লাখ ১১ হাজার ৮৩৫ জন বাসিন্দার মধ্যে অন্তত ৩ লাখ ৭১ হাজার ৫০৭ জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে সিসিকের ৪২ ওয়ার্ড, পাঁচ পৌরসভা ও ১৩ উপজেলার ৮৭ ইউনিয়ন প্লাবিত হয়েছে। প্লাবিত গ্রামের সংখ্যা ৮৬৪। ৬১৯টি আশ্রয় কেন্দ্রে ৩ হাজার ৯২৪ জন আশ্রয় নিয়েছে।

বিশেষ করে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে উপজেলা পৃথকভাবে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। কানাইঘাটে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

সিলেটের বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের একটি উপকেন্দ্রে বন্যার পানি ঢুকে বন্ধ হওয়ার উপক্রম। কেন্দ্রটি সচল রাখতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ বিভাগ। নগরের তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের জলাবদ্ধতা দেখা গিয়েছে। পানি ওঠার আগেই সংশ্লিষ্টরা জরুরি জিনিসপত্র সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম বন্যা কবলিত অনেক এলাকা সরেজমিন পরিদর্শন করে জানান, ঈদের দিন থেকে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বিভিন্ন এলাকায় মানুষের বাড়িতে পানি উঠেছে। সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলায় বন্যা কবলিতদের নৌকা দিয়ে উদ্ধারে জন্য কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। সেই সঙ্গে ৩৩৩ হেল্প লাইনে ফোন করলে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
সিলেট,মঙ্গলবার ১৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি

টানা ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ক্ষণে ক্ষণে বাড়ছে পানি। এতে জেলাগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৮ জুন) সিলেট ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন জানান, পরবর্তী নিদের্শনা দেয়া না পর্যন্ত সিলেটের পর্যটনকেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে আজ মঙ্গলবার (১৮ জুন)।

সিলেট জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বন্যা পরিস্থিতির জন্য গত ৩০ মে প্রথম দফায় জেলার পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে গত ৭ জুন পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়া হয়। এর ফলে সিলেটে বেড়াতে আসা মানুষজনের উপস্থিতি বাড়ছিল।জেলা প্রশাসনের তথ্য মতে, সিটি করপেরেশন এলাকাসহ জেলার বিভিন্ন উপজেলায় ৪১ লাখ ১১ হাজার ৮৩৫ জন বাসিন্দার মধ্যে অন্তত ৩ লাখ ৭১ হাজার ৫০৭ জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে সিসিকের ৪২ ওয়ার্ড, পাঁচ পৌরসভা ও ১৩ উপজেলার ৮৭ ইউনিয়ন প্লাবিত হয়েছে। প্লাবিত গ্রামের সংখ্যা ৮৬৪। ৬১৯টি আশ্রয় কেন্দ্রে ৩ হাজার ৯২৪ জন আশ্রয় নিয়েছে।

বিশেষ করে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে উপজেলা পৃথকভাবে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। কানাইঘাটে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

সিলেটের বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের একটি উপকেন্দ্রে বন্যার পানি ঢুকে বন্ধ হওয়ার উপক্রম। কেন্দ্রটি সচল রাখতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে বিদ্যুৎ বিভাগ। নগরের তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের জলাবদ্ধতা দেখা গিয়েছে। পানি ওঠার আগেই সংশ্লিষ্টরা জরুরি জিনিসপত্র সরিয়ে নিয়েছেন বলে জানা গেছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম বন্যা কবলিত অনেক এলাকা সরেজমিন পরিদর্শন করে জানান, ঈদের দিন থেকে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। বিভিন্ন এলাকায় মানুষের বাড়িতে পানি উঠেছে। সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলায় বন্যা কবলিতদের নৌকা দিয়ে উদ্ধারে জন্য কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। সেই সঙ্গে ৩৩৩ হেল্প লাইনে ফোন করলে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
সিলেট,মঙ্গলবার ১৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO