রাজধানীতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে-ডিএনসিসি-ডিএসসিসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার (১৭ জুন) রাতে দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে কোরবানির বর্জ্য অপসারণের দায়িত্বে থাকা এ দুই সিটি করপোরেশন।

এদিন ঈদের দিন রাত সাড়ে ৮টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় ঘণ্টায়ই শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মেয়র বলেন, সবার সহযোগিতায় পূর্ব ঘোষিত ছয় ঘণ্টায় ঢাকা উত্তর সিটির কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতায় এটি করতে পেরেছি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনেও ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে জনগণ ও সিটি করপোরেশনকে একসঙ্গে কাজ করতে হবে।এদিকে রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, ডিএসসিসি ৭৫টি ওয়ার্ডের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সর্বশেষ রাত সোয়া ১২টায় ৬২ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে আজ কোরবানি দেওয়া সব পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হলো।

এদিকে রাত ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্যানুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি স্থায়ী-অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে ছয়টি হাট থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে-ডিএনসিসি-ডিএসসিসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার (১৭ জুন) রাতে দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে কোরবানির বর্জ্য অপসারণের দায়িত্বে থাকা এ দুই সিটি করপোরেশন।

এদিন ঈদের দিন রাত সাড়ে ৮টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় ঘণ্টায়ই শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মেয়র বলেন, সবার সহযোগিতায় পূর্ব ঘোষিত ছয় ঘণ্টায় ঢাকা উত্তর সিটির কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতায় এটি করতে পেরেছি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনেও ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে জনগণ ও সিটি করপোরেশনকে একসঙ্গে কাজ করতে হবে।এদিকে রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, ডিএসসিসি ৭৫টি ওয়ার্ডের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সর্বশেষ রাত সোয়া ১২টায় ৬২ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে আজ কোরবানি দেওয়া সব পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হলো।

এদিকে রাত ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্যানুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি স্থায়ী-অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে ছয়টি হাট থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা,মঙ্গলবার ১৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO