নড়াইলে আনিচুর রহমান’কে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামিসহ মোট ১৩ জন গ্রেফতার

র‍্যাব-৩ এবং র‍্যাব-৬ এর যৌথ অভিযানে নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের যুবক শেখ আনিচুর রহমান’কে হাত-পায়ের রগ কেটে কুপিয়ে নৃশংসভাবে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক এজাহারনামীয় অন্যতম প্রধান আসামিসহ মোট ১৩ জন আসামি রাজধানীর শাহবাগ এলাকা হতে গ্রেফতার।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, কিশোর গ্যাং, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন হত্যাকান্ডে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকা বেশ কয়েকটি চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উন্মোচনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে র‍্যাব সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ৩১ মে ২০২৪ তারিখ নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকায় শেখ আনিচুর রহমান (৪১)’কে আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রæতার জের ধরে ধাওয়া করে ইট-ভাটায় নিয়ে হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনায় গত ০২ জুন ২০২৪ তারিখ ভিকটিমের ভাই শেখ সোহেল রানা বাদী হয়ে নড়াগাতী থানায় ৩১ জন এবং অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ ০২ জুন ২০২৪। নৃশংস এই হত্যাকান্ডটি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়। গ্রেফতার এড়াতে হত্যাকান্ডের সাথে জড়িত আসামিগণ নিজ এলাকা ছেড়ে রাজধানী ঢাকায় আত্মগোপন করে।

র‍্যাব-৩ এর গোয়েন্দা দল পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-৩ এর চৌকষ আভিযানিক দল গতকাল ১০ জুন ২০২৪ তারিখ ২১০০ ঘটিকায় রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের মূলপরিকল্পনাকারী ও অন্যতম প্রধান আসামি ১। জাহিদুল শেখ (৫০), পিতা-মৃত জলিল শেখ এবং উক্ত হত্যাকান্ডে সরাসরি জড়িত এজাহারনামীয় আসামি ২। শামীম শেখ (২৫), পিতা-আবেদ আলী শেখ, ৩। হাছানুর রহমান রিপন (৫০), পিতা-মৃত হাবিবুর রহমান @ ধোনাউল্লাহ, ৪। রাশিদুল শেখ (২৪), পিতা-তৈয়েবুর রহমান শেখ, ৫। জুলফিকার (৪৫), পিতা-মৃত হাবিবুর রহমান @ ধোনাউল্লাহ, ৬। লিটু (২৮), পিতা-শহীদ শেখ, ৭। হিটু (২৫), পিতা-শহীদ শেখ, ৮। আজিজ শেখ (২৫), পিতা-মনিরুজ্জামান, ৯। হানিফ শেখ (২৮), পিতা-মনিরুজ্জামান, ১০। মুশফিকুর রহিম (২২), পিতা-মনিরুজ্জামান, ১১। তৈয়েবুর রহমান (৫৫), পিতা-মৃত জলিল শেখ, ১২। শরিফুল শেখ (৩৮), পিতা-মৃত খোকা শেখ, ১৩। সাইফুল শেখ (৪০), পিতা-মৃত খোকা শেখ, সর্বসাং-কলাবাড়ীয়া, থানা-নড়াগাতী, জেলা-নড়াইলদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ভিকটিমের ভাই ও উক্ত মামলার বাদী শেখ সোহেল রানা কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ডের একজন নির্বাচিত সদস্য এবং গ্রেফতারকৃত জুলফিকার তার নির্বাচনী প্রতিদ্বন্ধী ছিল। নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ তাদের দুই পক্ষের মধ্যে দা-কুমড়া সম্পর্ক ছিল। পূর্ব শত্রæতার জের ধরে ভিকটিম আনিচুরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য গ্রেফতারকৃত জাহিদুল তাকে হত্যার পরিকল্পনা করে। হত্যাকান্ড বাস্তবায়নের উদ্দেশ্যে গ্রেফতারকৃত মূল পরিকল্পনাকারী জাহিদুল তার সহযোগী হাছানুর রহমান রিপন এবং মঞ্জুর শিকদারের সহায়তায় সুপরিকল্পিতভাবে গত ৩১ মে ২০২৪ তারিখ বিকাল ১৭১০ ঘটিকায় ভিকটিমকে নিজ বাড়ি থেকে ডেকে জনৈক টুকু মোল্লার ফোর ব্রাদার্স নামক ইট ভাটার ভিতরে নিয়ে যায়।

ইট ভাটার ভিতরে ভিকটিম গ্রেফতারকৃত শামীম শেখ ও জুলফিকারের নেতৃত্বে রাশিদুল, রহিম, লিটু, হিটু, আজিজ, শহীদ শেখ, ইরফান শেখসহ ১২-১৩ জনের একটি দেশীয় অস্ত্রে সজ্জিত দলকে দেখে প্রাণের ভয়ে দৌড়ে ভাটার পাশে বাঁশের বেড়া দেয়া একটি ঘরে আশ্রয় নেয়। যেখানে ওৎ পেতে ছিল গ্রেফতারকৃত হানিফের নেতৃত্বাধীন মনিরুজ্জামান, সেকন শেখ, নাইম শেখসহ ০৪-০৫ জনের একটি দল। তারা তাকে ধরতে গেলে ভিকটিম বেড়া ভেঙে পাশের জমিতে পড়ে গেলে হুকুমদাতা ওসিকুর রহমান এর নির্দেশে ও মূল পরিকল্পনাকারী জাহিদুলের নেতৃত্বে হাছানুর, শামীম শেখ, জুলফিকার, রাশিদুল ও শিহাব শেখ চাপাতি, ছ্যানদা ও রামদা দিয়ে নৃশংসভাবে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। হত্যাকান্ডের মূলপরিল্পনাকারী ছিল গ্রেফতারকৃত জাহিদুল ও নির্দেশদাতা ছিল ওসিকুর। ছলে-বলে পরিকল্পিতভাবে সুবিধাজনক স্থানে নেওয়ার দায়িত্ব ছিল হাছানুর এবং মঞ্জুরের। ইটভাটায় হত্যার প্রথম প্রচেষ্টা ছিল শামীম শেখ ও জুলফিকারের নেতৃত্বাধীন ১২-১৩ জনের একটি দলের, দ্বিতীয় প্রচেষ্টা বাস্তবায়নের নেতৃত্বে ছিল গ্রেফতারকৃত হানিফের নেতৃত্বাধীন ০৪-০৫ জনের একটি দলের। অবশেষে হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণ করে মূল পরিকল্পনাকারী জাহিদুল ও তার সহযোগী হাছানুর, শামীম শেখ, জুলফিকার, রাশিদুল ও শিহাব শেখসহ অন্যান্য আসামিরা।

গ্রেফতারকৃত জাহিদুল উপরোক্ত হত্যা মামলা ছাড়াও ২০২০ সালে নড়াগাতী থানায় বাংলাদেশ জাতীয় কাবাডি দলের খেলোয়াড় কাইয়ুম শিকদার হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ২০১৩ সালে কুষ্টিয়ার খোকশা থানায় একটি ধর্ষণ মামলা ও যৌতুকের জন্য মারপিটের মামলা রুজু করা হয়। তার বিরুদ্ধে নির্বাচনী সহিংসতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০২ ও ২০২৩ সালে পৃথক মামলায় গুরুতর জখম করার অভিযোগ পাওয়া যায়। জাহিদুল শেখ পেশায় একজন খাবার হোটেল ব্যবসায়ী।

গ্রেফতারকৃত শামীম শেখও আলোচিত কাইয়ুম শিকদার হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে ভিকটিমের ভাই সোহেল রানাকে মারধরের নড়াগাতী থানায় ০৪ টি পৃথক মামলা রয়েছে। গ্রেফতারকৃত শামীম ২০১৪ সালে নড়াগাতী কলেজ থেকে এইচএসসি পাশ করে। পেশায় সে স্থানীয় একটি স্কুলের অফিস সহায়ক।

গ্রেফতারকৃত জুলফিকারও বাংলাদেশ জাতীয় কাবাডি দলের খেলোয়াড় কাইয়ুম শিকদার হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে প্রতিবেশী জনৈক গাউশেখকে গুরুতর জখম ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২৩ ও ২০২৪ সালে নড়াগাতী থানায় পৃথক ০২ টি মামলা রুজু করা হয়। সে পেশায় একজন কৃষক।

এছাড়াও গ্রেফতারকৃত হাছানুরের নামে কাইয়ুম হত্যা মামলা, প্রতিবেশী জনৈক রফিকুল ও আবুল হাসনাতকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুরুতর জখম ও মারধরের ২০১৯, ২০২৩ ও ২০২৪ সালের নড়াগাতী থানায় পৃথক তিনটি মামলা রয়েছে। সে পেশায় একজন ঘের ব্যবসায়ী। এছাড়াও গ্রেফতারকৃত রাশিদুল এর বিরুদ্ধে ০১ টি হত্যা ও ০১ টি মারামারিসহ মোট ০২ টি মামলা, আজিজের বিরুদ্ধে ০১ টি হত্যা ও ০১ টি মারামারিসহ মোট ০২ টি মামলা, তৈয়েবুর এর বিরুদ্ধে ০১ টি হত্যা ও ০৪ টি মারামারিসহ মোট ০৫ টি মামলা, শরিফুলের বিরুদ্ধে ০১ টি হত্যা ও ০২ টি মারামারিসহ মোট ০৩ টি মামলা, সাইফুল এর বিরুদ্ধে ০১ টি হত্যা ও ০২ টি মারামারিসহ মোট ০৩ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,মঙ্গলবার ১১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে আনিচুর রহমান’কে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামিসহ মোট ১৩ জন গ্রেফতার

র‍্যাব-৩ এবং র‍্যাব-৬ এর যৌথ অভিযানে নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের যুবক শেখ আনিচুর রহমান’কে হাত-পায়ের রগ কেটে কুপিয়ে নৃশংসভাবে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক এজাহারনামীয় অন্যতম প্রধান আসামিসহ মোট ১৩ জন আসামি রাজধানীর শাহবাগ এলাকা হতে গ্রেফতার।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, কিশোর গ্যাং, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন হত্যাকান্ডে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকা বেশ কয়েকটি চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উন্মোচনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে র‍্যাব সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ৩১ মে ২০২৪ তারিখ নড়াইল জেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকায় শেখ আনিচুর রহমান (৪১)’কে আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রæতার জের ধরে ধাওয়া করে ইট-ভাটায় নিয়ে হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনায় গত ০২ জুন ২০২৪ তারিখ ভিকটিমের ভাই শেখ সোহেল রানা বাদী হয়ে নড়াগাতী থানায় ৩১ জন এবং অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ ০২ জুন ২০২৪। নৃশংস এই হত্যাকান্ডটি দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়। গ্রেফতার এড়াতে হত্যাকান্ডের সাথে জড়িত আসামিগণ নিজ এলাকা ছেড়ে রাজধানী ঢাকায় আত্মগোপন করে।

র‍্যাব-৩ এর গোয়েন্দা দল পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-৩ এর চৌকষ আভিযানিক দল গতকাল ১০ জুন ২০২৪ তারিখ ২১০০ ঘটিকায় রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের মূলপরিকল্পনাকারী ও অন্যতম প্রধান আসামি ১। জাহিদুল শেখ (৫০), পিতা-মৃত জলিল শেখ এবং উক্ত হত্যাকান্ডে সরাসরি জড়িত এজাহারনামীয় আসামি ২। শামীম শেখ (২৫), পিতা-আবেদ আলী শেখ, ৩। হাছানুর রহমান রিপন (৫০), পিতা-মৃত হাবিবুর রহমান @ ধোনাউল্লাহ, ৪। রাশিদুল শেখ (২৪), পিতা-তৈয়েবুর রহমান শেখ, ৫। জুলফিকার (৪৫), পিতা-মৃত হাবিবুর রহমান @ ধোনাউল্লাহ, ৬। লিটু (২৮), পিতা-শহীদ শেখ, ৭। হিটু (২৫), পিতা-শহীদ শেখ, ৮। আজিজ শেখ (২৫), পিতা-মনিরুজ্জামান, ৯। হানিফ শেখ (২৮), পিতা-মনিরুজ্জামান, ১০। মুশফিকুর রহিম (২২), পিতা-মনিরুজ্জামান, ১১। তৈয়েবুর রহমান (৫৫), পিতা-মৃত জলিল শেখ, ১২। শরিফুল শেখ (৩৮), পিতা-মৃত খোকা শেখ, ১৩। সাইফুল শেখ (৪০), পিতা-মৃত খোকা শেখ, সর্বসাং-কলাবাড়ীয়া, থানা-নড়াগাতী, জেলা-নড়াইলদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ভিকটিমের ভাই ও উক্ত মামলার বাদী শেখ সোহেল রানা কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ডের একজন নির্বাচিত সদস্য এবং গ্রেফতারকৃত জুলফিকার তার নির্বাচনী প্রতিদ্বন্ধী ছিল। নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ তাদের দুই পক্ষের মধ্যে দা-কুমড়া সম্পর্ক ছিল। পূর্ব শত্রæতার জের ধরে ভিকটিম আনিচুরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য গ্রেফতারকৃত জাহিদুল তাকে হত্যার পরিকল্পনা করে। হত্যাকান্ড বাস্তবায়নের উদ্দেশ্যে গ্রেফতারকৃত মূল পরিকল্পনাকারী জাহিদুল তার সহযোগী হাছানুর রহমান রিপন এবং মঞ্জুর শিকদারের সহায়তায় সুপরিকল্পিতভাবে গত ৩১ মে ২০২৪ তারিখ বিকাল ১৭১০ ঘটিকায় ভিকটিমকে নিজ বাড়ি থেকে ডেকে জনৈক টুকু মোল্লার ফোর ব্রাদার্স নামক ইট ভাটার ভিতরে নিয়ে যায়।

ইট ভাটার ভিতরে ভিকটিম গ্রেফতারকৃত শামীম শেখ ও জুলফিকারের নেতৃত্বে রাশিদুল, রহিম, লিটু, হিটু, আজিজ, শহীদ শেখ, ইরফান শেখসহ ১২-১৩ জনের একটি দেশীয় অস্ত্রে সজ্জিত দলকে দেখে প্রাণের ভয়ে দৌড়ে ভাটার পাশে বাঁশের বেড়া দেয়া একটি ঘরে আশ্রয় নেয়। যেখানে ওৎ পেতে ছিল গ্রেফতারকৃত হানিফের নেতৃত্বাধীন মনিরুজ্জামান, সেকন শেখ, নাইম শেখসহ ০৪-০৫ জনের একটি দল। তারা তাকে ধরতে গেলে ভিকটিম বেড়া ভেঙে পাশের জমিতে পড়ে গেলে হুকুমদাতা ওসিকুর রহমান এর নির্দেশে ও মূল পরিকল্পনাকারী জাহিদুলের নেতৃত্বে হাছানুর, শামীম শেখ, জুলফিকার, রাশিদুল ও শিহাব শেখ চাপাতি, ছ্যানদা ও রামদা দিয়ে নৃশংসভাবে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। হত্যাকান্ডের মূলপরিল্পনাকারী ছিল গ্রেফতারকৃত জাহিদুল ও নির্দেশদাতা ছিল ওসিকুর। ছলে-বলে পরিকল্পিতভাবে সুবিধাজনক স্থানে নেওয়ার দায়িত্ব ছিল হাছানুর এবং মঞ্জুরের। ইটভাটায় হত্যার প্রথম প্রচেষ্টা ছিল শামীম শেখ ও জুলফিকারের নেতৃত্বাধীন ১২-১৩ জনের একটি দলের, দ্বিতীয় প্রচেষ্টা বাস্তবায়নের নেতৃত্বে ছিল গ্রেফতারকৃত হানিফের নেতৃত্বাধীন ০৪-০৫ জনের একটি দলের। অবশেষে হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণ করে মূল পরিকল্পনাকারী জাহিদুল ও তার সহযোগী হাছানুর, শামীম শেখ, জুলফিকার, রাশিদুল ও শিহাব শেখসহ অন্যান্য আসামিরা।

গ্রেফতারকৃত জাহিদুল উপরোক্ত হত্যা মামলা ছাড়াও ২০২০ সালে নড়াগাতী থানায় বাংলাদেশ জাতীয় কাবাডি দলের খেলোয়াড় কাইয়ুম শিকদার হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ২০১৩ সালে কুষ্টিয়ার খোকশা থানায় একটি ধর্ষণ মামলা ও যৌতুকের জন্য মারপিটের মামলা রুজু করা হয়। তার বিরুদ্ধে নির্বাচনী সহিংসতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০২ ও ২০২৩ সালে পৃথক মামলায় গুরুতর জখম করার অভিযোগ পাওয়া যায়। জাহিদুল শেখ পেশায় একজন খাবার হোটেল ব্যবসায়ী।

গ্রেফতারকৃত শামীম শেখও আলোচিত কাইয়ুম শিকদার হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে ভিকটিমের ভাই সোহেল রানাকে মারধরের নড়াগাতী থানায় ০৪ টি পৃথক মামলা রয়েছে। গ্রেফতারকৃত শামীম ২০১৪ সালে নড়াগাতী কলেজ থেকে এইচএসসি পাশ করে। পেশায় সে স্থানীয় একটি স্কুলের অফিস সহায়ক।

গ্রেফতারকৃত জুলফিকারও বাংলাদেশ জাতীয় কাবাডি দলের খেলোয়াড় কাইয়ুম শিকদার হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে প্রতিবেশী জনৈক গাউশেখকে গুরুতর জখম ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২৩ ও ২০২৪ সালে নড়াগাতী থানায় পৃথক ০২ টি মামলা রুজু করা হয়। সে পেশায় একজন কৃষক।

এছাড়াও গ্রেফতারকৃত হাছানুরের নামে কাইয়ুম হত্যা মামলা, প্রতিবেশী জনৈক রফিকুল ও আবুল হাসনাতকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুরুতর জখম ও মারধরের ২০১৯, ২০২৩ ও ২০২৪ সালের নড়াগাতী থানায় পৃথক তিনটি মামলা রয়েছে। সে পেশায় একজন ঘের ব্যবসায়ী। এছাড়াও গ্রেফতারকৃত রাশিদুল এর বিরুদ্ধে ০১ টি হত্যা ও ০১ টি মারামারিসহ মোট ০২ টি মামলা, আজিজের বিরুদ্ধে ০১ টি হত্যা ও ০১ টি মারামারিসহ মোট ০২ টি মামলা, তৈয়েবুর এর বিরুদ্ধে ০১ টি হত্যা ও ০৪ টি মারামারিসহ মোট ০৫ টি মামলা, শরিফুলের বিরুদ্ধে ০১ টি হত্যা ও ০২ টি মারামারিসহ মোট ০৩ টি মামলা, সাইফুল এর বিরুদ্ধে ০১ টি হত্যা ও ০২ টি মারামারিসহ মোট ০৩ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,মঙ্গলবার ১১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock