রাজধানীর মধ্য বাড্ডার ডিআইটি রোডের বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে শান্তা আক্তার (২৭) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২ জুন) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোলাইমান (৩০) নামে এক হোটেল কর্মচারী ঘটনার দিনই মারা যান।
গত বৃহস্পতিবার (৩০ মে) সকাল সোয়া ৬টার দিকে ডিআইটি ৪ নম্বর রোড খোকন দারোগার তিনতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে সোলাইমানের মরদেহ উদ্ধার করে এবং দগ্ধ শান্তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বিস্ফোরণে শান্তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়। ওইদিনই তাকে ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়।
ঢাকা,রোববার ০২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















