দেশে কোন সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই- মোঃ মুজিবুল হক চুন্নু এমপি

পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু বলেন- দেশে কোনও সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই, শাসক দলের টাকা, প্রশাসনের দৌরাত্ম, দলীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের দুর্বৃত্তায়নে অন্য কোন দল টিকে থাকতে পারছে না। বর্তমানে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এত টাকা খরচ করছে তার সামনে অন্য কোন প্রার্থী দাড়ানোর মত সাহস ও ক্ষমতা নেই।

মহাসচিব বলেন ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেছে ব্যাংক খালি। সাবেক অর্থমন্ত্রী সহ ৪ জন এমপি স্ত্রী কন্যাদের নামে রিক্রুটিং এজেন্সি করে ম্যানপাওয়ার লাইসেন্স করেছেন। মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার ৭০-৮০ হাজার টাকা নির্ধারণ করা সত্ত্বেও রিক্রুটিং এজেন্সি ৬-৭ লক্ষ টাকা নেওয়ার পরও ভুক্তভোগীদের মালয়শিয়া পাঠাতে পারে নাই। এই সব রিক্রুটিং এজেন্সি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন সাবেক আইজিপি সারা দেশের আলোচিত ব্যক্তি কিভাবে ৭০-৮০ কোটি টাকা ব্যাংক থেকে তুলে দেশান্তরী হলেন তাও আবার স্ব পরিবারে প্রকাশ্যে ইমিগ্রেশন দিয়ে। সরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলেন আমরা জানি না।
তিনি আরও বলেন বিদ্যুৎ খাতে হরিলুট হচ্ছে উৎপাদন ৮ হাজার মেগা ওয়ার্ড, প্রয়োজন ১৪ হাজার মেগাওয়ার্ড। ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা দেন ৪৬ হাজার কোটি টাকা, জরিমানা দেওয়ার টাকা আছে কিন্তু বিদ্যুৎ কেনার টাকা নাই। কোন সেন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।

মহাসচিব আরও বলেন, মানুষ এখন যাবে কোথায়? মানুষ এত কষ্ট সহ্য করতে পারছে না। আওয়ামী লীগ ও বিএনপি দেশের জন্য ভালো কিছু করতে পারে নি। তাই বিকল্প একটি দল দেশ পরিচালনার জন্য খুজছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর উন্নয়নের কথা স্মরণ করে জি এম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টির কথা ভাবছে।
মুজিবুল হক চুন্নু বলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য অভিনন্দন জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ফরম বিতরণের শুভ উদ্বোধন করেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন এর সভাপতিত্বে এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় ফরম বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন – জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঞা, এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মুক্তি, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মোঃ হুমায়ুন খান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ সোবহান, মোঃ নজরুল ইসলাম, আবু সাদেক বাদল, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ, কেন্দ্রীয় সদস্য- মোঃ নুরুচ্ছফা সরকার, জাতীয় স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দের মধ্যে গোলাম মোস্তফা, লোকমান ভূইয়া রাজু, ফারুক আহমেদ, শাহজাহান মিয়া, মঞ্জুর ভূইয়া, ডাক্তার আলফাজ উদ্দিন, শাহ মাইনুল ইসলাম আলমগীর, ইকবাল আহমেদ, জাহিদুল ইসলাম, ইউসুফ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ আল মামুন, জাতীয় মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মোঃ মেহেদী হাসান শিপন, সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
ঢাকা,রোববার ০২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে কোন সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই- মোঃ মুজিবুল হক চুন্নু এমপি

পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু বলেন- দেশে কোনও সুষ্ঠু রাজনীতির পরিবেশ নেই, শাসক দলের টাকা, প্রশাসনের দৌরাত্ম, দলীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের দুর্বৃত্তায়নে অন্য কোন দল টিকে থাকতে পারছে না। বর্তমানে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এত টাকা খরচ করছে তার সামনে অন্য কোন প্রার্থী দাড়ানোর মত সাহস ও ক্ষমতা নেই।

মহাসচিব বলেন ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেছে ব্যাংক খালি। সাবেক অর্থমন্ত্রী সহ ৪ জন এমপি স্ত্রী কন্যাদের নামে রিক্রুটিং এজেন্সি করে ম্যানপাওয়ার লাইসেন্স করেছেন। মালয়েশিয়া যাওয়ার জন্য সরকার ৭০-৮০ হাজার টাকা নির্ধারণ করা সত্ত্বেও রিক্রুটিং এজেন্সি ৬-৭ লক্ষ টাকা নেওয়ার পরও ভুক্তভোগীদের মালয়শিয়া পাঠাতে পারে নাই। এই সব রিক্রুটিং এজেন্সি নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন সাবেক আইজিপি সারা দেশের আলোচিত ব্যক্তি কিভাবে ৭০-৮০ কোটি টাকা ব্যাংক থেকে তুলে দেশান্তরী হলেন তাও আবার স্ব পরিবারে প্রকাশ্যে ইমিগ্রেশন দিয়ে। সরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলেন আমরা জানি না।
তিনি আরও বলেন বিদ্যুৎ খাতে হরিলুট হচ্ছে উৎপাদন ৮ হাজার মেগা ওয়ার্ড, প্রয়োজন ১৪ হাজার মেগাওয়ার্ড। ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা দেন ৪৬ হাজার কোটি টাকা, জরিমানা দেওয়ার টাকা আছে কিন্তু বিদ্যুৎ কেনার টাকা নাই। কোন সেন্ডিকেট সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।

মহাসচিব আরও বলেন, মানুষ এখন যাবে কোথায়? মানুষ এত কষ্ট সহ্য করতে পারছে না। আওয়ামী লীগ ও বিএনপি দেশের জন্য ভালো কিছু করতে পারে নি। তাই বিকল্প একটি দল দেশ পরিচালনার জন্য খুজছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর উন্নয়নের কথা স্মরণ করে জি এম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টির কথা ভাবছে।
মুজিবুল হক চুন্নু বলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য অভিনন্দন জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ফরম বিতরণের শুভ উদ্বোধন করেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন এর সভাপতিত্বে এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় ফরম বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন – জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঞা, এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মুক্তি, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মোঃ হুমায়ুন খান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ সোবহান, মোঃ নজরুল ইসলাম, আবু সাদেক বাদল, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ, কেন্দ্রীয় সদস্য- মোঃ নুরুচ্ছফা সরকার, জাতীয় স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দের মধ্যে গোলাম মোস্তফা, লোকমান ভূইয়া রাজু, ফারুক আহমেদ, শাহজাহান মিয়া, মঞ্জুর ভূইয়া, ডাক্তার আলফাজ উদ্দিন, শাহ মাইনুল ইসলাম আলমগীর, ইকবাল আহমেদ, জাহিদুল ইসলাম, ইউসুফ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ আল মামুন, জাতীয় মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মোঃ মেহেদী হাসান শিপন, সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
ঢাকা,রোববার ০২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO