প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশ ২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী “লাল-সবুজের পতাকার সম্মান বৃদ্ধি করতে হবে”

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাটি যেন সত্যিকারঅর্থেই আন্তর্জাতিক মানের হয় সেটা নিশ্চিত করতে হবে। লাল-সবুজের পতাকার সম্মান বৃদ্ধি করতে হবে।

আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ সম্মেলন কক্ষে প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশ ২০২৪ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বিশ্বের সকল বড় বড় দেশ থেকে প্রতিযোগিরা যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেদিকে বিশেষভাবে সচেষ্ট থাকতে হবে। প্রতিযোগিতার বিচারকগণকেও আন্তর্জাতিক মানের হতে হবে। প্রতিযোগিতার মূল্যায়ন কাজটি যেন শতভাগ ন্যায়ানুগ হয়, আমানতদারীর সাথে হয়- এদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। মূল্যায়ন প্রক্রিয়া যেন কোনভাবেই পক্ষপাতদুষ্ট না হয়, এটি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য করতে না পারে- এটা খেয়াল রাখতে হবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, আমাদের দেশের কুরআনের হাফেজগণ প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম, ২য়, কিংবা ৩য় স্থানসহ বিভিন্ন পুরস্কারে ভুষিত হচ্ছে। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এ আয়োজন আরো তৃণমূল পর্যায় থেকে ব্যাপক পরিসরে ও অধিক ফলপ্রসূভাবে আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।

ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে সরকারের নানা কর্মসূচি তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের দ্বার উন্মোচন করেছিলেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষে ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। অন্যগুলির কাজও চলমান রয়েছে। সারাদেশে ধর্মপ্রাণ মুসলিমদের জন্য এতগুলো মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ মুসলিম বিশ্বে এক বিরল ঘটনা। তিনি প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশ ২০২৪ আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা, বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং এর সফলতা কামনা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, জামিয়া ইকরা বাংলাদেশের মহাসচিব মাওলানা আরিফ উদ্দিন মারুফ, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী প্রমুখ।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক প্রথমবারের মতো এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরে এই প্রতিযোগিতার সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।
ঢাকা,মঙ্গলবার ২৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশ ২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী “লাল-সবুজের পতাকার সম্মান বৃদ্ধি করতে হবে”

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাটি যেন সত্যিকারঅর্থেই আন্তর্জাতিক মানের হয় সেটা নিশ্চিত করতে হবে। লাল-সবুজের পতাকার সম্মান বৃদ্ধি করতে হবে।

আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ সম্মেলন কক্ষে প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশ ২০২৪ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বিশ্বের সকল বড় বড় দেশ থেকে প্রতিযোগিরা যেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেদিকে বিশেষভাবে সচেষ্ট থাকতে হবে। প্রতিযোগিতার বিচারকগণকেও আন্তর্জাতিক মানের হতে হবে। প্রতিযোগিতার মূল্যায়ন কাজটি যেন শতভাগ ন্যায়ানুগ হয়, আমানতদারীর সাথে হয়- এদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। মূল্যায়ন প্রক্রিয়া যেন কোনভাবেই পক্ষপাতদুষ্ট না হয়, এটি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য করতে না পারে- এটা খেয়াল রাখতে হবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, আমাদের দেশের কুরআনের হাফেজগণ প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম, ২য়, কিংবা ৩য় স্থানসহ বিভিন্ন পুরস্কারে ভুষিত হচ্ছে। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এ আয়োজন আরো তৃণমূল পর্যায় থেকে ব্যাপক পরিসরে ও অধিক ফলপ্রসূভাবে আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।

ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে সরকারের নানা কর্মসূচি তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের দ্বার উন্মোচন করেছিলেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষে ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। অন্যগুলির কাজও চলমান রয়েছে। সারাদেশে ধর্মপ্রাণ মুসলিমদের জন্য এতগুলো মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ মুসলিম বিশ্বে এক বিরল ঘটনা। তিনি প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশ ২০২৪ আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা, বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং এর সফলতা কামনা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, জামিয়া ইকরা বাংলাদেশের মহাসচিব মাওলানা আরিফ উদ্দিন মারুফ, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী প্রমুখ।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক প্রথমবারের মতো এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরে এই প্রতিযোগিতার সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।
ঢাকা,মঙ্গলবার ২৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock