সংস্কৃতির প্রশ্নে আমরা আপোষহীন- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সংস্কৃতি একটি জাতির নিজস্বতা ও স্বকীয়তার পরিচয় বহন করে। এটি ঐক্য ও শক্তির নিয়ামক। সংস্কৃতির প্রশ্নে আমরা আপোষহীন।

আজ সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সংস্কৃতির প্রশ্নে আমরা জীবন দিতেও কুন্ঠাবোধ করি না। তাইতো আমরা ১৯৫২তে রক্ত দিয়েছি। ১৯৭১-এ রক্ত দিয়েছি। আমাদের সংস্কৃতির মৌলিকত্ব রক্ষায় আমরা সোচ্চার। বর্তমান সরকার বাঙালি সংস্কৃতির লালন-পালন ও চর্চার ক্ষেত্রে নানামূখী প্রদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। সাংস্কৃতিক ক্ষেত্রে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।

ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য, সংস্কৃতিসহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের গৌরবদীপ্ত ভূমিকা রয়েছে। সাহিত্যক্ষেত্রে ময়মনসিংহ অত্যন্ত উবর্র ভূমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ বাংলা সাহিত্যের বহু স্মরণীয় ও বরণীয় কবি-সাহিত্যিকদের চরণ ধূলায় অভিষিক্ত এই অঞ্চল। এ অঞ্চলের ‘মৈমনসিংহ গীতিকা’ বিশ্ব সাহিত্যের উজ্জ্বল নাম।

সংস্কৃতির বৈশিষ্ট্য তুলে ধরে মন্ত্রী বলেন, সংস্কৃতি পরিবর্তনশীল। শিক্ষার প্রসার, প্রযুক্তির উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি কারণেই সংস্কৃতির পরিবর্তন ঘটে। সংস্কৃতি নতুন রূপ পরিগ্রহ করে। এটাই বাস্তবতা। বিশ্বের কোন সংস্কৃতিই এর বাইরে নয়। সংস্কৃতির এই পরিবর্তনশীল ধর্মের ক্ষেত্রে খুব বেশি রক্ষণশীল হওয়ার সুযোগ নেই। তিনি সংস্কৃতির চর্চাকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সাবেক মন্ত্রী ও বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন, সাবেক সিনিয়র সচিব জনাব মোঃ আব্দুস সামাদ, বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ম. হামিদ এবং ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রাশেদুল হাসান শেলী।
ঢাকা,রোববার ২৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কৃতির প্রশ্নে আমরা আপোষহীন- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সংস্কৃতি একটি জাতির নিজস্বতা ও স্বকীয়তার পরিচয় বহন করে। এটি ঐক্য ও শক্তির নিয়ামক। সংস্কৃতির প্রশ্নে আমরা আপোষহীন।

আজ সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সংস্কৃতির প্রশ্নে আমরা জীবন দিতেও কুন্ঠাবোধ করি না। তাইতো আমরা ১৯৫২তে রক্ত দিয়েছি। ১৯৭১-এ রক্ত দিয়েছি। আমাদের সংস্কৃতির মৌলিকত্ব রক্ষায় আমরা সোচ্চার। বর্তমান সরকার বাঙালি সংস্কৃতির লালন-পালন ও চর্চার ক্ষেত্রে নানামূখী প্রদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। সাংস্কৃতিক ক্ষেত্রে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।

ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য, সংস্কৃতিসহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের গৌরবদীপ্ত ভূমিকা রয়েছে। সাহিত্যক্ষেত্রে ময়মনসিংহ অত্যন্ত উবর্র ভূমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ বাংলা সাহিত্যের বহু স্মরণীয় ও বরণীয় কবি-সাহিত্যিকদের চরণ ধূলায় অভিষিক্ত এই অঞ্চল। এ অঞ্চলের ‘মৈমনসিংহ গীতিকা’ বিশ্ব সাহিত্যের উজ্জ্বল নাম।

সংস্কৃতির বৈশিষ্ট্য তুলে ধরে মন্ত্রী বলেন, সংস্কৃতি পরিবর্তনশীল। শিক্ষার প্রসার, প্রযুক্তির উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি কারণেই সংস্কৃতির পরিবর্তন ঘটে। সংস্কৃতি নতুন রূপ পরিগ্রহ করে। এটাই বাস্তবতা। বিশ্বের কোন সংস্কৃতিই এর বাইরে নয়। সংস্কৃতির এই পরিবর্তনশীল ধর্মের ক্ষেত্রে খুব বেশি রক্ষণশীল হওয়ার সুযোগ নেই। তিনি সংস্কৃতির চর্চাকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সাবেক মন্ত্রী ও বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন, সাবেক সিনিয়র সচিব জনাব মোঃ আব্দুস সামাদ, বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ম. হামিদ এবং ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রাশেদুল হাসান শেলী।
ঢাকা,রোববার ২৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO