রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত সব রিকশা বন্ধের নির্দেশ -ওবায়দুল কাদের

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত সব রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকার দুই সিটিতে কোন ব্যাটারিচালিত রিকশা চলবে না; এগুলো বন্ধ করতে হবে।বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম সভায় সভাপতির বক্তব্যে কাদের এ কথা বলেন।
সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র নগরের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধে সম্মতি দেন।তিনি বলেছেন, ব্যাটারিচালিত কোনো গাড়ি (তিন চাকার) যেন ঢাকা সিটিতে না চলে; আমরা ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি; শুধু নিষেধাজ্ঞা নয়, চালাতে যেন না পারে সে ব্যবস্থা নিতে হবে।দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ভয়াবহ ব্যাপার যে রিকশাচালকরা দুই পা ওপরে উঠিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালান। অনেক প্রতিবন্ধী আছেন, যারা চোখে কিছুটা কম দেখেন তারাও এই রিকশা নিয়ে নেমে পড়েন।

উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সিদ্ধান্তে আসা দরকার যে ঢাকায় ইজি বা অটোরিকশা চলবে না। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ওবায়দুল কাদের বলেন, দেখা যাচ্ছে হাইওয়েতে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন বেশি চলছে। এগুলোর জন্য সবচাইতে বেশি দুর্ঘটনা হচ্ছে। এখন দুর্ঘটনা কম মনে হলেও ক্যাজুয়ালিটি বেশি হচ্ছে। একটা বাসের সঙ্গে যদি মোটরসাইকেলের সংঘর্ষ হয়, সে মোটরসাইকেলের দুজনই নিহত হন। ইজিবাইকেও ৯/১০ জন থাকে। ড্রাইভারসহ সবার মৃত্যু ঘটে। ক্যাজুয়ালিটি বেশি হলেও দুর্ঘটনা কমে গেছে। আমরা যে স্পিড লিমিট করেছি, সেটা কাজে আসবে।

তিনি আরও বলেন, সভা থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতেই পারি, ঢাকা শহরে মোটরসাইকেলে দুই যাত্রীর হেলমেট ব্যবহার করাতে যে কৌশলে করেছি, এভাবে সারা বাংলাদেশে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি কার্যকর ব্যবস্থা আমরা নিতে পারলে একটা সুফল আসবে।
সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নুর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের চেয়ারম্যান আতিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান প্রমুখ।
ঢাকা,বুধবার ১৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত সব রিকশা বন্ধের নির্দেশ -ওবায়দুল কাদের

রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত সব রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকার দুই সিটিতে কোন ব্যাটারিচালিত রিকশা চলবে না; এগুলো বন্ধ করতে হবে।বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে বিআরটিএর কার্যালয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম সভায় সভাপতির বক্তব্যে কাদের এ কথা বলেন।
সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র নগরের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধে সম্মতি দেন।তিনি বলেছেন, ব্যাটারিচালিত কোনো গাড়ি (তিন চাকার) যেন ঢাকা সিটিতে না চলে; আমরা ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি; শুধু নিষেধাজ্ঞা নয়, চালাতে যেন না পারে সে ব্যবস্থা নিতে হবে।দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ভয়াবহ ব্যাপার যে রিকশাচালকরা দুই পা ওপরে উঠিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালান। অনেক প্রতিবন্ধী আছেন, যারা চোখে কিছুটা কম দেখেন তারাও এই রিকশা নিয়ে নেমে পড়েন।

উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সিদ্ধান্তে আসা দরকার যে ঢাকায় ইজি বা অটোরিকশা চলবে না। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ওবায়দুল কাদের বলেন, দেখা যাচ্ছে হাইওয়েতে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন বেশি চলছে। এগুলোর জন্য সবচাইতে বেশি দুর্ঘটনা হচ্ছে। এখন দুর্ঘটনা কম মনে হলেও ক্যাজুয়ালিটি বেশি হচ্ছে। একটা বাসের সঙ্গে যদি মোটরসাইকেলের সংঘর্ষ হয়, সে মোটরসাইকেলের দুজনই নিহত হন। ইজিবাইকেও ৯/১০ জন থাকে। ড্রাইভারসহ সবার মৃত্যু ঘটে। ক্যাজুয়ালিটি বেশি হলেও দুর্ঘটনা কমে গেছে। আমরা যে স্পিড লিমিট করেছি, সেটা কাজে আসবে।

তিনি আরও বলেন, সভা থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতেই পারি, ঢাকা শহরে মোটরসাইকেলে দুই যাত্রীর হেলমেট ব্যবহার করাতে যে কৌশলে করেছি, এভাবে সারা বাংলাদেশে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি কার্যকর ব্যবস্থা আমরা নিতে পারলে একটা সুফল আসবে।
সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নুর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের চেয়ারম্যান আতিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান প্রমুখ।
ঢাকা,বুধবার ১৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock