জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪ একটি অত্যন্ত সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক নীতি- শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪’ একটি অত্যন্ত সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও গুরুত্বপূর্ণ নীতি বা দলিল। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট সকল অংশীজনকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নীতি বা অভিধানে এমন কিছু নেই যা খুঁজে পাওয়া যাবে না। আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই- সে বিষয়ে সুস্পষ্ট পথনির্দেশ দেয়া হয়েছে। জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন এবং বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সকল দিকনির্দেশনা এতে দেয়া রয়েছে।

মন্ত্রী আজ বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে প্রধানমন্ত্রীর কার্যালয় আয়োজিত ‘জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪’ সম্পর্কিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতীয় লজিস্টিক্স নীতি যেমন সঠিক সময়ে প্রণীত হয়েছে, তেমনি এটি অবহিতকরণের এটিই ছিলো উপযুক্ত সময়। সকল কিছুতেই সময় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর সম্মেলনে ঐতিহাসিক ছয় দফা দাবি ঘোষণা করেন যেটি ছিলো এর উপযুক্ত সময়। তিনি সঠিক সময়ে সঠিক দাবি তুলেছিলেন ও সঠিক কৌশল অবলম্বন করেছিলেন বলে এটি সার্থক হয়েছে। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানীসহ অনেক নেতাই এদেশের স্বাধীনতা চেয়েছেন। কিন্তু তাঁরা কেউই জাতির পিতা বা বঙ্গবন্ধু হতে পারেননি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ের স্পন্দন বুঝতেন। তাঁর সময়োপযোগী সিদ্ধান্ত ও দূরদর্শী নেতৃত্বের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪ একটি ‘বিজনেস কনস্টিটিউশন’ বা ‘ব্যবসা সংবিধান’। এ মূল্যবান দলিল এদেশকে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, আমাদের দেশ ছোট হলেও সম্পদের কোনো ঘাটতি নেই। ভূমি, সড়ক অবকাঠামো, নদী, সমুদ্র ও আকাশপথ-সহ আমাদের সব ধরনের সম্পদ বিদ্যমান। প্রয়োজন এর সদ্ব্যবহার নিশ্চিতকরণ। তিনি আরো বলেন, উৎপাদিত পণ্য দ্রুততম সময়ে ও স্বল্প ব্যয়ে অভ্যন্তরীণ বাজারসহ সারাবিশ্বে পৌঁছে দেয়ার ক্ষেত্রে এ নীতি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জাতীয় লজিস্টিক্স নীতি একটি ব্যতিক্রমধর্মী নীতি এ কারণে যে এখানে নীতি বাস্তবায়নে সমস্যা ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে এবং একইসঙ্গে তা সমাধানের পথ বাতলে দেয়া হয়েছে। মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সকলকে এ যুগোপযোগী নীতি প্রণয়নে ভূমিকা রাখায় আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। শুভেচ্ছা বক্তৃতা করেন ফেডারেশন অভ বাংলাদেশ চেম্বারস অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক, বিশিষ্ট নারী ব্যবসায়ী, আইনজীবী ও শিক্ষাবিদ ব্যারিস্টার নিহাদ কবির, ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর শামীম উল হক এবং পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। ‘National Logistics Policy 2024: An Overview’ শীর্ষক উপস্থাপনা প্রদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক শাহিদা সুলতানা।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত বলেন, জাতীয় লজিস্টিক্স নীতি ‘ভিশন ২০৪১’ এর ভিত্তিস্বরূপ। এটি একটি অন্তর্ভুক্তিমূলক নীতি যাতে সংশ্লিষ্ট সকলের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি প্রধানমন্ত্রীর স্টেটম্যানশিপের বড় উদাহরণ। তিনি বলেন, প্রথাগত ধ্যানধারণার বাহিরে এসে এটি প্রণয়ন করা হয়েছে। অল্প সময়ে নির্ভুলভাবে তৈরি এ নীতি একটি লিভিং ডকুমেন্ট। সবচেয়ে বড় কথা, এটি নিজের দেশ ও নিজেদের মেধায় প্রণীত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) বলেন, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ‘জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪’ বাস্তবায়ন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকারের মেয়াদ ১০০ দিন পূর্ণ হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টি- এ সরকারের বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন, বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, দক্ষ পণ্য পরিবহণ ও সেবা নিশ্চিতকল্পে প্রণীত ‘জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪’ গত ০৮ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় অনুমোদিত হয়েছে। সর্বসাধারণকে উক্ত নীতি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক এ অবহিতকরণ সভা আয়োজন করা হয়েছে।

পরে মন্ত্রী সম্মানিত অতিথি ও আলোচকবৃন্দের উপস্থিতিতে “LOGISTICS” শীর্ষক প্রকাশনা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং ‘Logistics Bangladesh’ এর ওয়েবসাইট উদ্বোধন করেন।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,বৃহস্পতিবার ০২ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪ একটি অত্যন্ত সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক নীতি- শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪’ একটি অত্যন্ত সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও গুরুত্বপূর্ণ নীতি বা দলিল। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট সকল অংশীজনকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নীতি বা অভিধানে এমন কিছু নেই যা খুঁজে পাওয়া যাবে না। আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই- সে বিষয়ে সুস্পষ্ট পথনির্দেশ দেয়া হয়েছে। জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন এবং বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার সকল দিকনির্দেশনা এতে দেয়া রয়েছে।

মন্ত্রী আজ বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে প্রধানমন্ত্রীর কার্যালয় আয়োজিত ‘জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪’ সম্পর্কিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতীয় লজিস্টিক্স নীতি যেমন সঠিক সময়ে প্রণীত হয়েছে, তেমনি এটি অবহিতকরণের এটিই ছিলো উপযুক্ত সময়। সকল কিছুতেই সময় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর সম্মেলনে ঐতিহাসিক ছয় দফা দাবি ঘোষণা করেন যেটি ছিলো এর উপযুক্ত সময়। তিনি সঠিক সময়ে সঠিক দাবি তুলেছিলেন ও সঠিক কৌশল অবলম্বন করেছিলেন বলে এটি সার্থক হয়েছে। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানীসহ অনেক নেতাই এদেশের স্বাধীনতা চেয়েছেন। কিন্তু তাঁরা কেউই জাতির পিতা বা বঙ্গবন্ধু হতে পারেননি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ের স্পন্দন বুঝতেন। তাঁর সময়োপযোগী সিদ্ধান্ত ও দূরদর্শী নেতৃত্বের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪ একটি ‘বিজনেস কনস্টিটিউশন’ বা ‘ব্যবসা সংবিধান’। এ মূল্যবান দলিল এদেশকে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, আমাদের দেশ ছোট হলেও সম্পদের কোনো ঘাটতি নেই। ভূমি, সড়ক অবকাঠামো, নদী, সমুদ্র ও আকাশপথ-সহ আমাদের সব ধরনের সম্পদ বিদ্যমান। প্রয়োজন এর সদ্ব্যবহার নিশ্চিতকরণ। তিনি আরো বলেন, উৎপাদিত পণ্য দ্রুততম সময়ে ও স্বল্প ব্যয়ে অভ্যন্তরীণ বাজারসহ সারাবিশ্বে পৌঁছে দেয়ার ক্ষেত্রে এ নীতি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জাতীয় লজিস্টিক্স নীতি একটি ব্যতিক্রমধর্মী নীতি এ কারণে যে এখানে নীতি বাস্তবায়নে সমস্যা ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে এবং একইসঙ্গে তা সমাধানের পথ বাতলে দেয়া হয়েছে। মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সকলকে এ যুগোপযোগী নীতি প্রণয়নে ভূমিকা রাখায় আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। শুভেচ্ছা বক্তৃতা করেন ফেডারেশন অভ বাংলাদেশ চেম্বারস অভ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক, বিশিষ্ট নারী ব্যবসায়ী, আইনজীবী ও শিক্ষাবিদ ব্যারিস্টার নিহাদ কবির, ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর শামীম উল হক এবং পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। ‘National Logistics Policy 2024: An Overview’ শীর্ষক উপস্থাপনা প্রদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক শাহিদা সুলতানা।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত বলেন, জাতীয় লজিস্টিক্স নীতি ‘ভিশন ২০৪১’ এর ভিত্তিস্বরূপ। এটি একটি অন্তর্ভুক্তিমূলক নীতি যাতে সংশ্লিষ্ট সকলের মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি প্রধানমন্ত্রীর স্টেটম্যানশিপের বড় উদাহরণ। তিনি বলেন, প্রথাগত ধ্যানধারণার বাহিরে এসে এটি প্রণয়ন করা হয়েছে। অল্প সময়ে নির্ভুলভাবে তৈরি এ নীতি একটি লিভিং ডকুমেন্ট। সবচেয়ে বড় কথা, এটি নিজের দেশ ও নিজেদের মেধায় প্রণীত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) বলেন, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ‘জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪’ বাস্তবায়ন। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকারের মেয়াদ ১০০ দিন পূর্ণ হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টি- এ সরকারের বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন, বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, দক্ষ পণ্য পরিবহণ ও সেবা নিশ্চিতকল্পে প্রণীত ‘জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪’ গত ০৮ এপ্রিল ২০২৪ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় অনুমোদিত হয়েছে। সর্বসাধারণকে উক্ত নীতি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক এ অবহিতকরণ সভা আয়োজন করা হয়েছে।

পরে মন্ত্রী সম্মানিত অতিথি ও আলোচকবৃন্দের উপস্থিতিতে “LOGISTICS” শীর্ষক প্রকাশনা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং ‘Logistics Bangladesh’ এর ওয়েবসাইট উদ্বোধন করেন।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,বৃহস্পতিবার ০২ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock