নকসা প্রনয়নে কর্মশালা।। কুয়াকাটা খালের দুই পাড়ে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় খালের দুই পাড়ের সৌন্দর্য বর্ধন ও পরিকল্পনা বিষয়ক এক নকসা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খালের দুই পাড়ের এক্সেস রোড, ফুটব্রিজ, র‌্যাম্প ওয়াকওয়ে, বোর্ডওয়াক, ৩টি ঘাট, বসার শেড, বোট রাইডিং, ফ্লোটিং গার্ডেন, মার্কেট, রেস্তোঁরা, আলোক সজ্জা, পাবলিক টয়লেট, পানিয় জলের ব্যবস্থা, মানচিত্র, নিরাপত্তা ক্যামেরা, বৃক্ষরোপণ, ঝর্ণা, খাল খনন সহ বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে প্রস্তাবিত এই নকশায়। উপকূলীয় এলাকার শহর উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা ও জলবায়ু প্রতিরোধ (সিটিসিআরপি) প্রকল্পের আওতায় সমন্বিত এবং বাসযোগ্য শহর গড়ে তুলতে এ সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়া হয়। এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি’র অর্থায়নে এলজিইডি এ কাজ বাস্তবায়ন করবে বলে জানান সংশ্লিষ্টরা।
পৌর প্যানেল মেয়র মো.মনির শরীফ’র সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক মো.মাহফুজ রহমান, প্যানেল মেয়র-২ মো.শহিদ দেওয়ান, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান, পর্যটন উদ্যোক্তা হাসনুল ইকবাল, কাউন্সিলর মো.তৈয়বুর রহমান, মো.ফজলুল হক খান, আবুল হোসেন ফরাজী, মো.মজিবর রহমান, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারী আজাদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহন করেন।
কর্মশালায় প্রকল্পের ধারণাগত নকশা প্রনয়ন এবং এর বাস্তবায়ন নিয়ে খোলামেলা মতামত উপস্থাপন করা হয়।
প্রকল্প বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আরবান ডিজাইনার ও এডিবির কনসালট্যান্ট মোহাম্মদ শামসুজ্জামান।
জলবায়ু সহনশীল, সবুজ অবকাঠামো এবং প্রকৃতি ভিত্তিক পর্যটন নগরী গড়ে তুলতে এমন প্রকল্প নেয়া হয়েছে। এছাড়া কুয়াকাটা খালের সৌন্দর্য বর্ধন করা হলে পর্যটক সহ স্থানীয়দের বিনোদনে নতুন মাত্রা যোগ হবে এমনটাই জানিয়েছেন কুয়াকাটা পৌর কতৃপক্ষ।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ৩০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নকসা প্রনয়নে কর্মশালা।। কুয়াকাটা খালের দুই পাড়ে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় খালের দুই পাড়ের সৌন্দর্য বর্ধন ও পরিকল্পনা বিষয়ক এক নকসা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খালের দুই পাড়ের এক্সেস রোড, ফুটব্রিজ, র‌্যাম্প ওয়াকওয়ে, বোর্ডওয়াক, ৩টি ঘাট, বসার শেড, বোট রাইডিং, ফ্লোটিং গার্ডেন, মার্কেট, রেস্তোঁরা, আলোক সজ্জা, পাবলিক টয়লেট, পানিয় জলের ব্যবস্থা, মানচিত্র, নিরাপত্তা ক্যামেরা, বৃক্ষরোপণ, ঝর্ণা, খাল খনন সহ বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে প্রস্তাবিত এই নকশায়। উপকূলীয় এলাকার শহর উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা ও জলবায়ু প্রতিরোধ (সিটিসিআরপি) প্রকল্পের আওতায় সমন্বিত এবং বাসযোগ্য শহর গড়ে তুলতে এ সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়া হয়। এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি’র অর্থায়নে এলজিইডি এ কাজ বাস্তবায়ন করবে বলে জানান সংশ্লিষ্টরা।
পৌর প্যানেল মেয়র মো.মনির শরীফ’র সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক মো.মাহফুজ রহমান, প্যানেল মেয়র-২ মো.শহিদ দেওয়ান, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান, পর্যটন উদ্যোক্তা হাসনুল ইকবাল, কাউন্সিলর মো.তৈয়বুর রহমান, মো.ফজলুল হক খান, আবুল হোসেন ফরাজী, মো.মজিবর রহমান, তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারী আজাদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহন করেন।
কর্মশালায় প্রকল্পের ধারণাগত নকশা প্রনয়ন এবং এর বাস্তবায়ন নিয়ে খোলামেলা মতামত উপস্থাপন করা হয়।
প্রকল্প বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আরবান ডিজাইনার ও এডিবির কনসালট্যান্ট মোহাম্মদ শামসুজ্জামান।
জলবায়ু সহনশীল, সবুজ অবকাঠামো এবং প্রকৃতি ভিত্তিক পর্যটন নগরী গড়ে তুলতে এমন প্রকল্প নেয়া হয়েছে। এছাড়া কুয়াকাটা খালের সৌন্দর্য বর্ধন করা হলে পর্যটক সহ স্থানীয়দের বিনোদনে নতুন মাত্রা যোগ হবে এমনটাই জানিয়েছেন কুয়াকাটা পৌর কতৃপক্ষ।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ৩০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock