নরসিংদীর মাধবদীতে এক ইউপি মেম্বারকে গুলি করে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

নরসিংদীর মাধবদীতে আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে দিনেদুপুরে রুবেল আহাম্মেদ (৩২) নামে এক ইউপি মেম্বারকে গুলি করে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ভৌয়ম গ্রামের শাজাহান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রুবেল দুপুরে পাকুড়িয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারে করে আসা কয়েকজন তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রুবেল মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা বুকের ওপর বসে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু বলেন, পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। নির্বাচন কেন্দ্রীক বিরোধ নাকি অন্য কোনো শত্রুতার কারণে তাকে হত্যা করা হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
নরসিংদী,সোমবার ১৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর মাধবদীতে এক ইউপি মেম্বারকে গুলি করে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

নরসিংদীর মাধবদীতে আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে দিনেদুপুরে রুবেল আহাম্মেদ (৩২) নামে এক ইউপি মেম্বারকে গুলি করে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ভৌয়ম গ্রামের শাজাহান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রুবেল দুপুরে পাকুড়িয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারে করে আসা কয়েকজন তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রুবেল মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা বুকের ওপর বসে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু বলেন, পরিকল্পিতভাবে রুবেলকে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। নির্বাচন কেন্দ্রীক বিরোধ নাকি অন্য কোনো শত্রুতার কারণে তাকে হত্যা করা হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
নরসিংদী,সোমবার ১৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock