কুমিল্লায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে রাজধানীর মতিঝিল হতে গ্রেফতার

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ২০১৩ সালের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি আরাফাত উল্লাহ কাজী (৩০)’কে রাজধানীর মতিঝিল এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

রাজধানীর মতিঝিল থানাধীন দিলকুশা এলাকায় গত ০৮/০৪/২০২৪ তারিখ ১৬০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ২০১৩ সালের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি ১। মোঃ আরাফাত উল্লাহ কাজী (৩০), পিতা-জাফর উল্লাহ কাজী, মনোহরগঞ্জ, কুমিল্লা’কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আরাফাত এবং উক্ত মামলার ভিকটিম পরষ্পর চাচাতো ভাই-বোন। তারা পাশাপাশি বাড়িতে বসবাস করার সুবাদে তাদের দুজনের মধ্যে এক পর্যায়ে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। একপর্যায়ে গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একান্তে যোগাযোগের কথা বলে সুবিধাজনক স্থানে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এতে করে ভিকটিম গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিম গ্রেফতারকৃত আসামিকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে ভিকটিমকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানা-জানি হলে উভয় পরিবারের সদস্যরা সালিশি বসলে গ্রেফতারকৃত আসামি ভিকটিমের গর্ভের সন্তানকে অস্বীকার করে। ভিকটিম সম্মান ও সম্ভ্রম হারিয়ে অসহায় হয়ে পড়ে। এপ্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় গ্রেফতারকৃত আরাফাতের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে গ্রেফতারকৃত আরাফাতকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, কুমিল্লা কর্তৃক গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

গ্রেফতারকৃত আরাফাত তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হওয়ার পরপরই নিজ এলাকা ছেড়ে রাজধানী ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,মঙ্গলবার ০৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে রাজধানীর মতিঝিল হতে গ্রেফতার

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ২০১৩ সালের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি আরাফাত উল্লাহ কাজী (৩০)’কে রাজধানীর মতিঝিল এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

রাজধানীর মতিঝিল থানাধীন দিলকুশা এলাকায় গত ০৮/০৪/২০২৪ তারিখ ১৬০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ২০১৩ সালের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি ১। মোঃ আরাফাত উল্লাহ কাজী (৩০), পিতা-জাফর উল্লাহ কাজী, মনোহরগঞ্জ, কুমিল্লা’কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আরাফাত এবং উক্ত মামলার ভিকটিম পরষ্পর চাচাতো ভাই-বোন। তারা পাশাপাশি বাড়িতে বসবাস করার সুবাদে তাদের দুজনের মধ্যে এক পর্যায়ে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। একপর্যায়ে গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একান্তে যোগাযোগের কথা বলে সুবিধাজনক স্থানে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এতে করে ভিকটিম গর্ভবতী হয়ে পড়ে। পরবর্তীতে ভিকটিম গ্রেফতারকৃত আসামিকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে ভিকটিমকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানা-জানি হলে উভয় পরিবারের সদস্যরা সালিশি বসলে গ্রেফতারকৃত আসামি ভিকটিমের গর্ভের সন্তানকে অস্বীকার করে। ভিকটিম সম্মান ও সম্ভ্রম হারিয়ে অসহায় হয়ে পড়ে। এপ্রেক্ষিতে ভিকটিমের মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় গ্রেফতারকৃত আরাফাতের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে গ্রেফতারকৃত আরাফাতকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, কুমিল্লা কর্তৃক গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

গ্রেফতারকৃত আরাফাত তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হওয়ার পরপরই নিজ এলাকা ছেড়ে রাজধানী ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,মঙ্গলবার ০৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock