আশুলিয়ায় বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে তর্কের জেরে মারধরের শিকার হয়ে বাসের চালক ও কন্ডাক্টরের মৃত্যু

আশুলিয়ায় বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে তর্কের জেরে মারধরের শিকার হয়ে একটি বাসের চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ এপ্রিল) দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অন্যান্য যাত্রীরা তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের কন্ডাক্টর ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)। তারা রাজধানীর মিরপুরে থাকতেন এবং ইতিহাস পরিবহনে চালক ও কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেন।

বাসটির হেলপারের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরপুর থেকে ছেড়ে আসা বাসটিতে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক যাত্রী তাদের মারধরের হুমকি দেন। পরে বাসটি ইপিজেড এলাকায় পৌঁছালে কয়েক যুবক বাসে উঠে চালক ও কন্ডাক্টরকে মারধর শুরু করেন। এ সময় বাসের হেলপার পালিয়ে যান। এ ঘটনায় বাসের চালক ও কন্ট্রাক্টর গুরুতর আহত হলে অন্যান্য যাত্রীরা তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুইজনেরই মৃত্যু হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান বলেন, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হয়ে ইতিহাস পরিবহনের বাস চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঢাকা,সোমবার ০৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে তর্কের জেরে মারধরের শিকার হয়ে বাসের চালক ও কন্ডাক্টরের মৃত্যু

আশুলিয়ায় বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে তর্কের জেরে মারধরের শিকার হয়ে একটি বাসের চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ এপ্রিল) দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অন্যান্য যাত্রীরা তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের কন্ডাক্টর ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)। তারা রাজধানীর মিরপুরে থাকতেন এবং ইতিহাস পরিবহনে চালক ও কন্ট্রাক্টর হিসাবে কাজ করতেন।

বাসটির হেলপারের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরপুর থেকে ছেড়ে আসা বাসটিতে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদর সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক যাত্রী তাদের মারধরের হুমকি দেন। পরে বাসটি ইপিজেড এলাকায় পৌঁছালে কয়েক যুবক বাসে উঠে চালক ও কন্ডাক্টরকে মারধর শুরু করেন। এ সময় বাসের হেলপার পালিয়ে যান। এ ঘটনায় বাসের চালক ও কন্ট্রাক্টর গুরুতর আহত হলে অন্যান্য যাত্রীরা তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুইজনেরই মৃত্যু হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান বলেন, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হয়ে ইতিহাস পরিবহনের বাস চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঢাকা,সোমবার ০৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock