যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন দেশপ্রেমিক বাঙালির হৃদয়ে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন দেশপ্রেমিক বাঙালির হৃদয়ে।

আজ বিকালে ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মৃত্যু নেই, তিনি অমর। তাঁর কীর্তিই তাঁকে বাঁচিয়ে রাখবে। তাঁর আদর্শ চির জাগ্রত। তাঁর আজন্ম লালিত স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ে তোলা। সে লক্ষ্যেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে হবে।

স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের অর্জন তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বিশ্ব ইতিহাসের নৃশংস ও জঘন্যতম হত্যাকাণ্ডের মাধ্যমে প্রায় সপরিবারে স্বাধীনতার মহানায়কে হত্যা করা হয়েছে। সেদিন বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেত।

মোঃ ফরিদুল হক খান বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন, অগ্রগতি ও সফলতার ভিত্তি হলো আমাদের স্বাধীনতা। বাংলাদেশ স্বাধীন না হলে আমরা আজ বাংলাদেশকে এই জায়গায় দাড় করাতে পারতাম না। বঙ্গবন্ধু যেমন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তেমনি স্বাধীনতা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন।

রমযানের তাৎপর্য সম্পর্কে ধর্মমন্ত্রী বলেন, রমযান মুসলমানের জন্য প্রশিক্ষণ বা অনুশীলনের মাস। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে সকল ধরণের পাপকার্য থেকে বিরত থাকার পাশাপাশি সহিষ্ণুতা, শৃংখলাবোধ, পরোপকার, সৎচিন্তা ও সৎ জীবনযাপনের যে অনুশীলন করা হয়, সেটি জীবনের বাকি সময়ে প্রতিপালন করার মধ্যেই রোজার মূল তাৎপর্য নিহিত।

জাতীয় সংবাদপত্র পরিষদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত। দেশ ও জাতির সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গণমাধ্যমে সরকারের গঠণমূলক সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকেও দেশবাসির সামনে তুলে ধরার অনুরোধ জানান।

জাতীয় সংবাদপত্র পরিষদের সভাপতি মোঃ নূর হাকিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিশ আলী নান্টু বক্তৃতা করেন।

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

ঢাকা,সোমবার ০১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন দেশপ্রেমিক বাঙালির হৃদয়ে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন দেশপ্রেমিক বাঙালির হৃদয়ে।

আজ বিকালে ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মৃত্যু নেই, তিনি অমর। তাঁর কীর্তিই তাঁকে বাঁচিয়ে রাখবে। তাঁর আদর্শ চির জাগ্রত। তাঁর আজন্ম লালিত স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ে তোলা। সে লক্ষ্যেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে হবে।

স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের অর্জন তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট। বিশ্ব ইতিহাসের নৃশংস ও জঘন্যতম হত্যাকাণ্ডের মাধ্যমে প্রায় সপরিবারে স্বাধীনতার মহানায়কে হত্যা করা হয়েছে। সেদিন বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেত।

মোঃ ফরিদুল হক খান বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন, অগ্রগতি ও সফলতার ভিত্তি হলো আমাদের স্বাধীনতা। বাংলাদেশ স্বাধীন না হলে আমরা আজ বাংলাদেশকে এই জায়গায় দাড় করাতে পারতাম না। বঙ্গবন্ধু যেমন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তেমনি স্বাধীনতা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন।

রমযানের তাৎপর্য সম্পর্কে ধর্মমন্ত্রী বলেন, রমযান মুসলমানের জন্য প্রশিক্ষণ বা অনুশীলনের মাস। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে সকল ধরণের পাপকার্য থেকে বিরত থাকার পাশাপাশি সহিষ্ণুতা, শৃংখলাবোধ, পরোপকার, সৎচিন্তা ও সৎ জীবনযাপনের যে অনুশীলন করা হয়, সেটি জীবনের বাকি সময়ে প্রতিপালন করার মধ্যেই রোজার মূল তাৎপর্য নিহিত।

জাতীয় সংবাদপত্র পরিষদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত। দেশ ও জাতির সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গণমাধ্যমে সরকারের গঠণমূলক সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকেও দেশবাসির সামনে তুলে ধরার অনুরোধ জানান।

জাতীয় সংবাদপত্র পরিষদের সভাপতি মোঃ নূর হাকিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিশ আলী নান্টু বক্তৃতা করেন।

পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

ঢাকা,সোমবার ০১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO