জনপ্রিয় তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি মারা গেছেন

জনপ্রিয় তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৮ বছর।শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিনেতার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা।

চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন বালাজি। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন তিনি। এদিন মধ্যরাতে হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।

বালাজির মরদেহ পুরাসাইওয়ালকামে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই হবে শেষকৃত্যের অনুষ্ঠান।

উল্লেখ্য, ড্যানিয়েলের ক্যারিয়ার শুরু নাট্যমঞ্চ থেকে। দক্ষিণের সুপারস্টার কমল হাসানের অপ্রকাশিত মারুধুনায়গামে ইউনিট প্রোডাকশন ম্যানেজার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। টেলিভিশনেও কাজ করেছেন বালাজি।

২০২২ সালের এপ্রিল ‘মাধাথিল’ সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়। একের পর এক সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছিলেন ড্যানিয়েল। তামিল চলচ্চিত্রে মূলত খলনায়কের চরিত্রেই দেখা যেত ড্যানিয়েল বালাজিকে। তবে তামিল সিনেমা ছাড়াও তিনি বেশ কয়েকটি মালয়ালম, তেলুগু এবং কন্নড় সিনেমাতেও অভিনয় করেছেন। কমল হাসানের সঙ্গে ‘ভেত্তিয়াদু ভিলাইয়াদু’ সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ড্যানিয়েল।
বিনোদন ডেস্ক,শনিবার ৩০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি মারা গেছেন

জনপ্রিয় তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৮ বছর।শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিনেতার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।

হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা।

চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন বালাজি। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন তিনি। এদিন মধ্যরাতে হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।

বালাজির মরদেহ পুরাসাইওয়ালকামে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই হবে শেষকৃত্যের অনুষ্ঠান।

উল্লেখ্য, ড্যানিয়েলের ক্যারিয়ার শুরু নাট্যমঞ্চ থেকে। দক্ষিণের সুপারস্টার কমল হাসানের অপ্রকাশিত মারুধুনায়গামে ইউনিট প্রোডাকশন ম্যানেজার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। টেলিভিশনেও কাজ করেছেন বালাজি।

২০২২ সালের এপ্রিল ‘মাধাথিল’ সিনেমার মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়। একের পর এক সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছিলেন ড্যানিয়েল। তামিল চলচ্চিত্রে মূলত খলনায়কের চরিত্রেই দেখা যেত ড্যানিয়েল বালাজিকে। তবে তামিল সিনেমা ছাড়াও তিনি বেশ কয়েকটি মালয়ালম, তেলুগু এবং কন্নড় সিনেমাতেও অভিনয় করেছেন। কমল হাসানের সঙ্গে ‘ভেত্তিয়াদু ভিলাইয়াদু’ সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ড্যানিয়েল।
বিনোদন ডেস্ক,শনিবার ৩০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock