রূপগঞ্জে কামাল হোসেন হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামী গ্রেফতার

র‌্যাব-১১ এর অভিযানে “রূপগঞ্জে কামাল হোসেন হত্যার অভিযোগে” যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামী সাদ্দাম’কে গ্রেফতার।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার,অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
২। গত ২৪ মার্চ ২০২৪ ইং রবিবার নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত নারায়ণগঞ্জ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা ০৬ জন আসামীদেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরমধ্যে ০৪ জন আসামী বিজ্ঞ আদালতে রায় প্রদান কালে জেল হাজতে আটক রয়েছে। যাহার মধ্যে ০৫নং আসামী শরীফ (২০) এবং ০৬নং আসামী সাদ্দাম (২৬) পলাতক রয়েছে। এরই প্রেক্ষিতে বর্ণিত বিষয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীদ্বয়কে গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ করা শুরু করে। এক পর্যায়ে র‌্যাব-১১ একটি গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০৬নং আসামী সাদ্দাম (২৬) এর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে র‌্যাব উক্ত আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র‌্যাব-১১ অভিযানে গত ২৯ মার্চ ২০২৪ ইং তারিখ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাদ্দাম (২৬), পিতা-হালিম, সাং-গুতিয়ার, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে ডিএমপি, ঢাকার ধানমন্ডি থানাধীন জিগাতলা এলাকা হতে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ সুত্রে জানা যায় রূপগঞ্জ উপজেলার গুতিয়াব গ্রামের ভিকটিম কামাল হোসেন জমির কেনা-বেচার ব্যবসা করতেন। সেই সুবাদে জমি বিক্রয়ের শর্তে ভিকটিম তার নিজ এলাকার মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না গ্রহণ করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাহবুব জমির টাকা দিতে না পারায় কামাল হোসেন বায়নার টাকা ফেরত দিবেন বলে আশ্বস্ত করেন। এ নিয়ে তাদের মধ্যে চরম বিরোধ ও প্রায় সময় কথা-কাটাকাটি চলছিল। সেই বিবাদের সূত্র ধরে ২০১৪ সালের ২৪ জুন আসামী সাদ্দাম ও আরও ০৫ জন সহযোগী মিলে ভিকটিমকে টার্গেট করে রাস্তার মধ্যে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে ভিকটিম নিজের জীবন বাঁচাতে দৌঁড়ে তার বাড়িতে উঠলে সেখানেও আসামী ও তার সহযোগিরা ঘরের দরজা বন্ধ করে ভিকটিমকে মারধর করে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে।
উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ১৮৬০ সালে দণ্ডবিধি আইনের ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৮(০৬)১৪। পরে এই মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৩০২/৩৪ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে বিজ্ঞ আদালত ২৪/০৩/২০২৪ ইং তারিখে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামীকে র‌্যাব-১১ এর আভিযানিক গোয়েন্দা দল কর্তৃক গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জ,শুক্রবার ২৯ র্মাচ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে কামাল হোসেন হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামী গ্রেফতার

র‌্যাব-১১ এর অভিযানে “রূপগঞ্জে কামাল হোসেন হত্যার অভিযোগে” যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামী সাদ্দাম’কে গ্রেফতার।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার,অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
২। গত ২৪ মার্চ ২০২৪ ইং রবিবার নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত নারায়ণগঞ্জ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা ০৬ জন আসামীদেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরমধ্যে ০৪ জন আসামী বিজ্ঞ আদালতে রায় প্রদান কালে জেল হাজতে আটক রয়েছে। যাহার মধ্যে ০৫নং আসামী শরীফ (২০) এবং ০৬নং আসামী সাদ্দাম (২৬) পলাতক রয়েছে। এরই প্রেক্ষিতে বর্ণিত বিষয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীদ্বয়কে গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ করা শুরু করে। এক পর্যায়ে র‌্যাব-১১ একটি গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০৬নং আসামী সাদ্দাম (২৬) এর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে র‌্যাব উক্ত আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র‌্যাব-১১ অভিযানে গত ২৯ মার্চ ২০২৪ ইং তারিখ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাদ্দাম (২৬), পিতা-হালিম, সাং-গুতিয়ার, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে ডিএমপি, ঢাকার ধানমন্ডি থানাধীন জিগাতলা এলাকা হতে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ সুত্রে জানা যায় রূপগঞ্জ উপজেলার গুতিয়াব গ্রামের ভিকটিম কামাল হোসেন জমির কেনা-বেচার ব্যবসা করতেন। সেই সুবাদে জমি বিক্রয়ের শর্তে ভিকটিম তার নিজ এলাকার মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না গ্রহণ করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাহবুব জমির টাকা দিতে না পারায় কামাল হোসেন বায়নার টাকা ফেরত দিবেন বলে আশ্বস্ত করেন। এ নিয়ে তাদের মধ্যে চরম বিরোধ ও প্রায় সময় কথা-কাটাকাটি চলছিল। সেই বিবাদের সূত্র ধরে ২০১৪ সালের ২৪ জুন আসামী সাদ্দাম ও আরও ০৫ জন সহযোগী মিলে ভিকটিমকে টার্গেট করে রাস্তার মধ্যে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে ভিকটিম নিজের জীবন বাঁচাতে দৌঁড়ে তার বাড়িতে উঠলে সেখানেও আসামী ও তার সহযোগিরা ঘরের দরজা বন্ধ করে ভিকটিমকে মারধর করে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে।
উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ১৮৬০ সালে দণ্ডবিধি আইনের ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৮(০৬)১৪। পরে এই মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৩০২/৩৪ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে বিজ্ঞ আদালত ২৪/০৩/২০২৪ ইং তারিখে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামীকে র‌্যাব-১১ এর আভিযানিক গোয়েন্দা দল কর্তৃক গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জ,শুক্রবার ২৯ র্মাচ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock