বিএনপির কতজন নেতাকর্মী নিগৃহীত আছেন সেই তালিকা প্রকাশ করুন

বিএনপি নেতাদের মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা একে একে জামিনে বের হয়ে গেলেও ৮০ ভাগ নেতাকর্মী নির্যাতিত বলে মিথ্যাচার করছে তারা। এসময় বিএনপির কতজন নেতাকর্মী নিগৃহীত আছেন সেই তালিকা প্রকাশ করতে বলেছেন তিনি।
শুক্রবার (২৯ মার্চ) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেন, এ সরকারের আমলে তাদের ৮০ ভাগ নেতাকর্মী নিগৃহীত নির্যাতিত হয়েছেন। এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। প্রকাশ্যে এসে তালিকা প্রকাশ করুন। জামিন পেয়ে নেতারা একে একে বের হয়ে এসেছে। সুতরাং এ ৮০ ভাগ নেতাকর্মীর তালিকা প্রকাশ করুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তির তাঁবেদারি করেছে। বিদেশি শক্তিকে ডেকে নিষেধাজ্ঞা দেওয়ার ষড়যন্ত্র করেছে। নির্বাচনের পর সংকট কাটিয়ে ভালোর দিকে যাচ্ছে দেশ। বিশ্ব সংকটের মধ্যেও দেশের মানুষ ভালো আছে। বিএনপি নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের অবস্থান সংকুচিত হয়ে এসেছে।

ওবায়দুল কাদের বলেন, বড় বড় হোটেলে বিএনপি ইফতার পার্টির আয়োজন করে। আওয়ামী লীগ ইফতার পার্টি করে না। প্রধানমন্ত্রীর নির্দেশে যারা অসহায় নিরীহ মানুষ সংকটে আছে তাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিনি বিএনপির এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপি পাকিস্তানের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করে নাই। বিএনপি হৃদয় পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আর আওয়ামী লীগ কোনো বিদেশি শাসন, কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব করে না। আমাদের হৃদয়ে বাংলাদেশ, চেতনায়ও বাংলাদেশ। সেটাই আমরা মনে প্রাণে ধারণ করি।তিনি বলেন, আজকে বিএনপির চারদিকে অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন বিএনপির রাজনীতিতে অন্ধকারে ঠেলে দিয়েছে। এ অন্ধকার গর্ত থেকে তারা বের হতে পারছে না।
ঢাকা,শুক্রবার ২৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির কতজন নেতাকর্মী নিগৃহীত আছেন সেই তালিকা প্রকাশ করুন

বিএনপি নেতাদের মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা একে একে জামিনে বের হয়ে গেলেও ৮০ ভাগ নেতাকর্মী নির্যাতিত বলে মিথ্যাচার করছে তারা। এসময় বিএনপির কতজন নেতাকর্মী নিগৃহীত আছেন সেই তালিকা প্রকাশ করতে বলেছেন তিনি।
শুক্রবার (২৯ মার্চ) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেন, এ সরকারের আমলে তাদের ৮০ ভাগ নেতাকর্মী নিগৃহীত নির্যাতিত হয়েছেন। এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। প্রকাশ্যে এসে তালিকা প্রকাশ করুন। জামিন পেয়ে নেতারা একে একে বের হয়ে এসেছে। সুতরাং এ ৮০ ভাগ নেতাকর্মীর তালিকা প্রকাশ করুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তির তাঁবেদারি করেছে। বিদেশি শক্তিকে ডেকে নিষেধাজ্ঞা দেওয়ার ষড়যন্ত্র করেছে। নির্বাচনের পর সংকট কাটিয়ে ভালোর দিকে যাচ্ছে দেশ। বিশ্ব সংকটের মধ্যেও দেশের মানুষ ভালো আছে। বিএনপি নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের অবস্থান সংকুচিত হয়ে এসেছে।

ওবায়দুল কাদের বলেন, বড় বড় হোটেলে বিএনপি ইফতার পার্টির আয়োজন করে। আওয়ামী লীগ ইফতার পার্টি করে না। প্রধানমন্ত্রীর নির্দেশে যারা অসহায় নিরীহ মানুষ সংকটে আছে তাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিনি বিএনপির এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপি পাকিস্তানের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করে নাই। বিএনপি হৃদয় পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আর আওয়ামী লীগ কোনো বিদেশি শাসন, কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব করে না। আমাদের হৃদয়ে বাংলাদেশ, চেতনায়ও বাংলাদেশ। সেটাই আমরা মনে প্রাণে ধারণ করি।তিনি বলেন, আজকে বিএনপির চারদিকে অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন বিএনপির রাজনীতিতে অন্ধকারে ঠেলে দিয়েছে। এ অন্ধকার গর্ত থেকে তারা বের হতে পারছে না।
ঢাকা,শুক্রবার ২৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO