বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন – ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন।

আজ সকালে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে৮ খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য স্থীর করেছেন। এলক্ষ্য অর্জনে আমাদের সকলকে একত্র হয়ে কাজ করতে হবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে এখন প্রায় ২৫ হাজার হাফেজ রয়েছেন। কোরআনের এই পাখিরস বিশ্ব দরবারে আমাদের জাতিকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়া, তিনি বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্মসচিব মু আঃ হামিদ জমাদ্দার। অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুঃ আঃ আউয়াল হাওলাদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নজিবর রহমান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এএসএম শফিউল আলম তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ঢাকা,মঙ্গলবার ২৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন – ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন।

আজ সকালে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে৮ খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য স্থীর করেছেন। এলক্ষ্য অর্জনে আমাদের সকলকে একত্র হয়ে কাজ করতে হবে।

ধর্মমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে এখন প্রায় ২৫ হাজার হাফেজ রয়েছেন। কোরআনের এই পাখিরস বিশ্ব দরবারে আমাদের জাতিকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এছাড়া, তিনি বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্মসচিব মু আঃ হামিদ জমাদ্দার। অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুঃ আঃ আউয়াল হাওলাদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নজিবর রহমান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এএসএম শফিউল আলম তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ঢাকা,মঙ্গলবার ২৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO