চাকুরির প্রলোভনে যৌনকর্মী হিসেবে দুবাইতে পাচার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

বহুল আলোচিত রাজধানীর ডেমরা এলাকার অসহায় কিশোরীকে চাকুরির প্রলোভন দেখিয়ে যৌনকর্মী হিসেবে দুবাইতে পাচার ও নির্যাতনে হত্যার ঘটনার প্রধান দুই আসামি ফারজানা (৩৫) এবং সোহাগী @ রিয়া (৩০)’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন,র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, কিশোর গ্যাং, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন হত্যাকান্ডে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উন্মোচনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে র‍্যাব।

গত ১৬ আগস্ট ২০২৩ তারিখ রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা ভিকটিম জান্নাত আক্তার (১৭)’কে দুবাই প্রবাসী ফারজানা ও তার বোন সোহাগী মিলে দুবাইতে যৌনকর্মী হিসেবে পাচার করে দেয়। পরবর্তীতে সেখানে অবস্থানকালীন ০৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ভিকটিম জান্নাত এর মৃত্যু হয়। দুবাইতে অবস্থিত বাংলাদেশ এম্বাসি হতে অন্য একজন দুবাই প্রবাসী বাঙালী ভিকটিম এর লাশ পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য ২৪ নভেম্বর ২০২৩ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করেন। এরই মাধ্যমে ২৬ নভেম্বর ২০২৩ তারিখ জান্নাত এর পরিবার জানতে পারে যে, দুবাইতে জান্নাত এর মৃত্যু হয়েছে। পরবর্তীতে লাশ দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হয় এবং জান্নাত এর পিতা জাহাঙ্গীর বাদী হয়ে ২৮ নভেম্বর ২০২৩ তারিখ বিজ্ঞ মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মানবপাচার ও হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করেন। উক্ত মামলায় ফারজানা ও সোহাগীসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে নালিশি অভিযোগটি যাত্রাবাড়ী থানায় এজাহার হিসেবে রেকর্ড করা হয়; যার মামলা নম্বর-২০, তারিখ ০৬ ডিসেম্বর ২০২৩। নৃশংস এই হত্যাকান্ডের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। র‍্যাব উক্ত হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম জান্নাতকে যৌনকর্মী হিসেবে পাচার ও হত্যার ঘটনার প্রধান দুই আসামি ১। সোহাগী @ রিয়া (৩০), স্বামী-আঃ হালিম, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা এবং তার দুবাই প্রবাসী বোন ২। ফারজানা (৩৫), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম জান্নাত আক্তার (১৭) দীর্ঘদিন যাবৎ তার পরিবারের সাথে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় আসামিদের পাশাপাশি বাড়িতে বসবাস করে আসছিল। জান্নাত এর পিতা জাহাঙ্গীর সিএনজি চালিত অটো রিকশা চালিয়ে এবং তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতো। এভাবে টানাপোড়েন এর সংসারে অর্থকষ্টে জর্জরিত থাকা অবস্থায় ভিকটিম জান্নাত’কে তাদের প্রতিবেশী সোহাগী ও তার দুবাই প্রবাসী বোন ফারজানা দুবাই নিয়ে যাওয়ার জন্য প্রলোভন দেখাতে শুরু করে। দুবাই প্রবাসী ফারজানা ভিকটিমকে জানায় যে, তাকে দুবাই নিয়ে একটি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীর কাজ পাইয়ে দিবে। যার মাধ্যমে অনেক ভালো বেতন এবং ভাতাসহ অন্যান্য অনেক সুবিধা পাবে যাতে করে জান্নাত এর পরিবারের সচ্ছলতা ফিরে আসবে। দুবাই নিয়ে যাওয়ার প্রক্রিয়ার খরচের কথা বলে ফারজানা ও সোহাগী জান্নাত এর পরিবারকে ০৩ লক্ষ টাকা যোগাড় করে দিতে বলে। বিষয়টি নিয়ে ভিকটিম জান্নাত তার পরিবারের সাথে আলোচনা করে এবং লোনের মাধ্যমে ০৩ লক্ষ টাকা যোগাড় করে সোহাগীর হাতে তুলে দেয়।

পরবর্তীতে ফারজানার দিক-নির্দেশনা অনুযায়ী সোহাগী তাদের চক্রের দালালের মাধ্যমে নারায়ণগঞ্জের একটি ভূয়া ঠিকানা সম্বলিত পাসপোর্ট ও টুরিস্ট ভিসা প্রস্তুত করে। এরই প্রেক্ষিতে গত ১৬ আগস্ট ২০২৩ তারিখ ভিকটিমকে তারা দুবাই প্রেরণ করে। দুবাই পৌছানোর ০২ দিন পর ভিকটিম তার পিতা জাহাঙ্গীরকে মোবাইলফোনের মাধ্যমে জানায় যে, আসামিরা দুবাইতে উচ্চ বেতনের চাকুরির মিথ্যা প্রলোভন ও আশ্বাস দিয়ে তাকে যৌনকর্মী হিসেবে পাচারপূর্বক বিক্রি করে দিয়েছে এবং সেখানে তাকে অমানুষিক নির্যাতনের মাধ্যমে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। একপর্যায়ে নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে ০৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ জান্নাত মৃত্যুবরণ করে। এরপর ভিকটিম এর সাথে তার পরিবার আর কোন যোগাযোগ করতে না পারায় তারা গ্রেফতারকৃত সোহাগীর দ্বারস্থ হয়। সোহাগী ও ফারজানা মিলে ভিকটিমের পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে এবং তাদেরকে জানায় যে, তাদের মেয়ে দুবাইতে খুব ভালো আছে, সময় পেলেই তাদের সাথে যোগাযোগ করবে।

পরবর্তীতে গত ২৪ নভেম্বর ২০২৩ তারিখ দুবাই প্রবাসী এক বাংলাদেশী যুবক দুবাই এর বাংলাদেশ এম্বাসিতে ভিকটিম এর লাশ দেখতে পায় এবং তার পরিবারের নিকট লাশটি হস্তান্তরের উদ্দেশ্যে পাসপোর্ট এর তথ্য ও ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে। বিষয়টি ২৬ নভেম্বর ২০২৩ তারিখ জান্নাত এর পরিবার জানতে পারে এবং লাশ দেশে নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থা করে। এপ্রেক্ষিতে জান্নাত এর পিতা জাহাঙ্গীর বাদী হয়ে বিজ্ঞ মানবপাচার দমন ও প্রতিরোধ আদালতের মাধ্যমে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ফারজানা গত মার্চ ২০২৩ মাসে দুবাই গিয়েছিল এবং জান্নাত মারা যাওয়ার পর জানুয়ারি ২০২৪ মাসে দেশে ফিরে আসে। দেশে ফিরেই তার বোন সোহাগীকে নিয়ে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় গত রাতে র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দলের হাতে তারা গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা ,রোববার ২৪ র্মাচ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকুরির প্রলোভনে যৌনকর্মী হিসেবে দুবাইতে পাচার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

বহুল আলোচিত রাজধানীর ডেমরা এলাকার অসহায় কিশোরীকে চাকুরির প্রলোভন দেখিয়ে যৌনকর্মী হিসেবে দুবাইতে পাচার ও নির্যাতনে হত্যার ঘটনার প্রধান দুই আসামি ফারজানা (৩৫) এবং সোহাগী @ রিয়া (৩০)’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন,র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, কিশোর গ্যাং, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন হত্যাকান্ডে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উন্মোচনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে র‍্যাব।

গত ১৬ আগস্ট ২০২৩ তারিখ রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা ভিকটিম জান্নাত আক্তার (১৭)’কে দুবাই প্রবাসী ফারজানা ও তার বোন সোহাগী মিলে দুবাইতে যৌনকর্মী হিসেবে পাচার করে দেয়। পরবর্তীতে সেখানে অবস্থানকালীন ০৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ভিকটিম জান্নাত এর মৃত্যু হয়। দুবাইতে অবস্থিত বাংলাদেশ এম্বাসি হতে অন্য একজন দুবাই প্রবাসী বাঙালী ভিকটিম এর লাশ পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য ২৪ নভেম্বর ২০২৩ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করেন। এরই মাধ্যমে ২৬ নভেম্বর ২০২৩ তারিখ জান্নাত এর পরিবার জানতে পারে যে, দুবাইতে জান্নাত এর মৃত্যু হয়েছে। পরবর্তীতে লাশ দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হয় এবং জান্নাত এর পিতা জাহাঙ্গীর বাদী হয়ে ২৮ নভেম্বর ২০২৩ তারিখ বিজ্ঞ মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মানবপাচার ও হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করেন। উক্ত মামলায় ফারজানা ও সোহাগীসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে নালিশি অভিযোগটি যাত্রাবাড়ী থানায় এজাহার হিসেবে রেকর্ড করা হয়; যার মামলা নম্বর-২০, তারিখ ০৬ ডিসেম্বর ২০২৩। নৃশংস এই হত্যাকান্ডের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। র‍্যাব উক্ত হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম জান্নাতকে যৌনকর্মী হিসেবে পাচার ও হত্যার ঘটনার প্রধান দুই আসামি ১। সোহাগী @ রিয়া (৩০), স্বামী-আঃ হালিম, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা এবং তার দুবাই প্রবাসী বোন ২। ফারজানা (৩৫), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম জান্নাত আক্তার (১৭) দীর্ঘদিন যাবৎ তার পরিবারের সাথে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় আসামিদের পাশাপাশি বাড়িতে বসবাস করে আসছিল। জান্নাত এর পিতা জাহাঙ্গীর সিএনজি চালিত অটো রিকশা চালিয়ে এবং তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতো। এভাবে টানাপোড়েন এর সংসারে অর্থকষ্টে জর্জরিত থাকা অবস্থায় ভিকটিম জান্নাত’কে তাদের প্রতিবেশী সোহাগী ও তার দুবাই প্রবাসী বোন ফারজানা দুবাই নিয়ে যাওয়ার জন্য প্রলোভন দেখাতে শুরু করে। দুবাই প্রবাসী ফারজানা ভিকটিমকে জানায় যে, তাকে দুবাই নিয়ে একটি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীর কাজ পাইয়ে দিবে। যার মাধ্যমে অনেক ভালো বেতন এবং ভাতাসহ অন্যান্য অনেক সুবিধা পাবে যাতে করে জান্নাত এর পরিবারের সচ্ছলতা ফিরে আসবে। দুবাই নিয়ে যাওয়ার প্রক্রিয়ার খরচের কথা বলে ফারজানা ও সোহাগী জান্নাত এর পরিবারকে ০৩ লক্ষ টাকা যোগাড় করে দিতে বলে। বিষয়টি নিয়ে ভিকটিম জান্নাত তার পরিবারের সাথে আলোচনা করে এবং লোনের মাধ্যমে ০৩ লক্ষ টাকা যোগাড় করে সোহাগীর হাতে তুলে দেয়।

পরবর্তীতে ফারজানার দিক-নির্দেশনা অনুযায়ী সোহাগী তাদের চক্রের দালালের মাধ্যমে নারায়ণগঞ্জের একটি ভূয়া ঠিকানা সম্বলিত পাসপোর্ট ও টুরিস্ট ভিসা প্রস্তুত করে। এরই প্রেক্ষিতে গত ১৬ আগস্ট ২০২৩ তারিখ ভিকটিমকে তারা দুবাই প্রেরণ করে। দুবাই পৌছানোর ০২ দিন পর ভিকটিম তার পিতা জাহাঙ্গীরকে মোবাইলফোনের মাধ্যমে জানায় যে, আসামিরা দুবাইতে উচ্চ বেতনের চাকুরির মিথ্যা প্রলোভন ও আশ্বাস দিয়ে তাকে যৌনকর্মী হিসেবে পাচারপূর্বক বিক্রি করে দিয়েছে এবং সেখানে তাকে অমানুষিক নির্যাতনের মাধ্যমে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। একপর্যায়ে নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে ০৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ জান্নাত মৃত্যুবরণ করে। এরপর ভিকটিম এর সাথে তার পরিবার আর কোন যোগাযোগ করতে না পারায় তারা গ্রেফতারকৃত সোহাগীর দ্বারস্থ হয়। সোহাগী ও ফারজানা মিলে ভিকটিমের পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে এবং তাদেরকে জানায় যে, তাদের মেয়ে দুবাইতে খুব ভালো আছে, সময় পেলেই তাদের সাথে যোগাযোগ করবে।

পরবর্তীতে গত ২৪ নভেম্বর ২০২৩ তারিখ দুবাই প্রবাসী এক বাংলাদেশী যুবক দুবাই এর বাংলাদেশ এম্বাসিতে ভিকটিম এর লাশ দেখতে পায় এবং তার পরিবারের নিকট লাশটি হস্তান্তরের উদ্দেশ্যে পাসপোর্ট এর তথ্য ও ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে। বিষয়টি ২৬ নভেম্বর ২০২৩ তারিখ জান্নাত এর পরিবার জানতে পারে এবং লাশ দেশে নিয়ে আসার প্রয়োজনীয় ব্যবস্থা করে। এপ্রেক্ষিতে জান্নাত এর পিতা জাহাঙ্গীর বাদী হয়ে বিজ্ঞ মানবপাচার দমন ও প্রতিরোধ আদালতের মাধ্যমে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ফারজানা গত মার্চ ২০২৩ মাসে দুবাই গিয়েছিল এবং জান্নাত মারা যাওয়ার পর জানুয়ারি ২০২৪ মাসে দেশে ফিরে আসে। দেশে ফিরেই তার বোন সোহাগীকে নিয়ে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় গত রাতে র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দলের হাতে তারা গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা ,রোববার ২৪ র্মাচ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock