শিশুরা বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারলে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শিশুরা বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারলে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে।

আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জামালপুরে ইসলামপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে আমরা সকলেই শিক্ষা নিতে পারি। বিশেষ করে শিশুরা বঙ্গবন্ধুকে অনুসরণ করতে পারে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ’৫২-র ভাষা আন্দোলন, ’৫৮-র আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন ও ’৬২-র শিক্ষা আন্দোলনসহ পাকিস্তানি সামরিক শাসনবিরোধী সব আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাঙালির অধিকার আদায়ের এসব আন্দোলনের কারণে বারবার কারাগারেও যেতে হয় তাঁকে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন তিনি। ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে লাহোরে বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন। পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান বঙ্গবন্ধুসহ নেতৃস্থানীয় ব্যক্তিদের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে কারাগারে পাঠায়।

ধর্মমন্ত্রী আরো বলেন, ৭০-র নির্বাচনে বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে বাঙালি অকুণ্ঠ সমর্থন জানায়। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের ম্যান্ডেট লাভ করে আওয়ামী লীগ। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির এ নির্বাচনি বিজয়কে মেনে নেয়নি। এরপর বঙ্গবন্ধু স্বায়ত্তশাসনের আন্দোলনকে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে প্রথমে স্বাধিকার আন্দোলন এবং চূড়ান্ত পর্বে স্বাধীনতার আন্দোলনে রূপ দেন।

ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন শিশুর মতো সরল। তাঁর হাসিও ছিলো শিশুর মতো নির্মল। তিনি শিশু-কিশোরদের বড় ভালোবাসতেন। বঙ্গবন্ধু শৈশবে ও কৈশোরে স্বাধীনতা ভোগ করেছেন, বাঁধনহারা আনন্দে দিন কাটিয়েছেন। ঠিক একইভাবে বাংলাদেশের শিশু-কিশোররা যাতে হেসেখেলে মুক্ত মনে বেড়ে ওঠার সুযোগ ও পরিবেশ পায় সে কথা ভাবতেন তিনি ।

বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক বিচক্ষণতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অগাধ দেশপ্রেম, দৃঢ়চেতা ও নির্মোহ ব্যক্তিত্ব, অসম সাহসিকতা সবকিছু মিলিয়ে তিনি ছিলেন বিশ্ব ইতিহাসের কিংবদন্তি মহানায়ক। এরূপ একজন ব্যক্তিত্বের জন্মদিনে জাতীয় শিশু দিবস উদ্‌যাপন সকল শিশুর জন্যই অত্যন্ত গর্বের ও মর্যাদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল, ইসলালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, সহসভাপতি জামাল আবু নাসের চৌধুরী চার্লেছ প্রমূখ বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া, বিভিন্ন রোগে আক্রান্ত ৪৬ জন দরিদ্র- অসহায় ব্যক্তির মাঝে চেক বিতরণ করেন।
জামালপুর,রোববার ১৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুরা বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারলে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শিশুরা বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারলে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে।

আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জামালপুরে ইসলামপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে আমরা সকলেই শিক্ষা নিতে পারি। বিশেষ করে শিশুরা বঙ্গবন্ধুকে অনুসরণ করতে পারে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ’৫২-র ভাষা আন্দোলন, ’৫৮-র আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন ও ’৬২-র শিক্ষা আন্দোলনসহ পাকিস্তানি সামরিক শাসনবিরোধী সব আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাঙালির অধিকার আদায়ের এসব আন্দোলনের কারণে বারবার কারাগারেও যেতে হয় তাঁকে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন তিনি। ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে লাহোরে বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন। পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান বঙ্গবন্ধুসহ নেতৃস্থানীয় ব্যক্তিদের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে কারাগারে পাঠায়।

ধর্মমন্ত্রী আরো বলেন, ৭০-র নির্বাচনে বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে বাঙালি অকুণ্ঠ সমর্থন জানায়। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের ম্যান্ডেট লাভ করে আওয়ামী লীগ। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির এ নির্বাচনি বিজয়কে মেনে নেয়নি। এরপর বঙ্গবন্ধু স্বায়ত্তশাসনের আন্দোলনকে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে প্রথমে স্বাধিকার আন্দোলন এবং চূড়ান্ত পর্বে স্বাধীনতার আন্দোলনে রূপ দেন।

ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন শিশুর মতো সরল। তাঁর হাসিও ছিলো শিশুর মতো নির্মল। তিনি শিশু-কিশোরদের বড় ভালোবাসতেন। বঙ্গবন্ধু শৈশবে ও কৈশোরে স্বাধীনতা ভোগ করেছেন, বাঁধনহারা আনন্দে দিন কাটিয়েছেন। ঠিক একইভাবে বাংলাদেশের শিশু-কিশোররা যাতে হেসেখেলে মুক্ত মনে বেড়ে ওঠার সুযোগ ও পরিবেশ পায় সে কথা ভাবতেন তিনি ।

বঙ্গবন্ধুর চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক বিচক্ষণতা, প্রজ্ঞা ও দূরদর্শিতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অগাধ দেশপ্রেম, দৃঢ়চেতা ও নির্মোহ ব্যক্তিত্ব, অসম সাহসিকতা সবকিছু মিলিয়ে তিনি ছিলেন বিশ্ব ইতিহাসের কিংবদন্তি মহানায়ক। এরূপ একজন ব্যক্তিত্বের জন্মদিনে জাতীয় শিশু দিবস উদ্‌যাপন সকল শিশুর জন্যই অত্যন্ত গর্বের ও মর্যাদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল, ইসলালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, সহসভাপতি জামাল আবু নাসের চৌধুরী চার্লেছ প্রমূখ বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া, বিভিন্ন রোগে আক্রান্ত ৪৬ জন দরিদ্র- অসহায় ব্যক্তির মাঝে চেক বিতরণ করেন।
জামালপুর,রোববার ১৭ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO