হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থযাত্রা উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান

হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থযাত্রা উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। আজ সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী এ তীর্থযাত্রার উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনাই ছিল অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা। সরকার সেলক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হিন্দু কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ প্রণীত হয়। এ আইনের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে যা প্রতিষ্ঠালগ্ন থেকে হিন্দু ধর্মাবলম্বীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ধর্মমন্ত্রী আরো বলেন, তীর্থস্থান দর্শনের আকাঙ্ক্ষা প্রতিটি ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিদ্যমান। এটি প্রত্যেক ধর্মের মানুষের মধ্যেই লক্ষণীয়। কিন্তু তীর্থস্থান দর্শনের জন্য প্রয়োজনীয় আর্থিক সঙ্গতি সকলের থাকে না। সনাতন ধর্মের মানুষের তীর্থ দর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যে উদ্যোগ গ্রহণ করেছে সেজন্য ধর্মমন্ত্রী ট্রাস্টিবোর্ডকে সাধুবাদ জানান।

উল্লেখ্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৫ দিনব্যাপী এ তীর্থযাত্রায় হিন্দুধর্মের ৩২ জন ভারতের মায়াপুর, গয়া, কাশী, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন ও কোলকাতার তীর্থস্থানসমূহ দর্শন করবেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সুব্রত পাল।
ঢাকা,রোববার ১০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থযাত্রা উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান

হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থযাত্রা উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। আজ সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী এ তীর্থযাত্রার উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনাই ছিল অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা। সরকার সেলক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হিন্দু কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮ প্রণীত হয়। এ আইনের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে যা প্রতিষ্ঠালগ্ন থেকে হিন্দু ধর্মাবলম্বীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ধর্মমন্ত্রী আরো বলেন, তীর্থস্থান দর্শনের আকাঙ্ক্ষা প্রতিটি ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিদ্যমান। এটি প্রত্যেক ধর্মের মানুষের মধ্যেই লক্ষণীয়। কিন্তু তীর্থস্থান দর্শনের জন্য প্রয়োজনীয় আর্থিক সঙ্গতি সকলের থাকে না। সনাতন ধর্মের মানুষের তীর্থ দর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যে উদ্যোগ গ্রহণ করেছে সেজন্য ধর্মমন্ত্রী ট্রাস্টিবোর্ডকে সাধুবাদ জানান।

উল্লেখ্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ১৫ দিনব্যাপী এ তীর্থযাত্রায় হিন্দুধর্মের ৩২ জন ভারতের মায়াপুর, গয়া, কাশী, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন ও কোলকাতার তীর্থস্থানসমূহ দর্শন করবেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সুব্রত পাল।
ঢাকা,রোববার ১০ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO