সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের দুইদিন ব্যাপী নির্বাচন শুরু হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল দশটার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এবারের ভোটার সংখ্যা সাত হাজার ৮৮৩ জন।
কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটিসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন পরিচালনা উপ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের জানান, একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। এটার অর্থ এই নয় যে আগের ইলেকশনগুলো স্বচ্ছ ছিল না। আমরা সুন্দর আলোকিত দিনের প্রত্যাশায় কাজ করছি। এজন্য প্রার্থী, প্রধান বিচারপতি, আইন শৃঙ্খলাবাহিনীসহ সবার সহযোগিতা দরকার।
ঢাকা,বুধবার ০৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















