দুস্থ-অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন ধর্মমন্ত্রী

জামালপুরের ইসলামপুরে দুস্থ-অসহায় ৫শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ-অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, দুস্থ-অসহায় মানুষের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার পিছিয়ে পড়া মানুষকে চিহ্নিত করে তাদের উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। প্রতিবছর সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির পরিধি ও ভাতার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, এ সংস্থাটি সারাদেশে কাজের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। দুস্থ-অসহায় মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে এই সংস্থা।দেশকে এগিয়ে নিতে কাজ করছে এ সংস্থাটি। ধর্মমন্ত্রী দুর্যোগপ্রবণ ও নদীভাঙন এলাকার অসহায় মানুষের সাহায্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির মতো অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকবছর ধরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি গৃহহীনদের গৃহনির্মাণ, টিউবওয়েল বিতরণ, বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, সেনিটারি ল্যাট্টিনসামগ্রী বিতরণ, দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছে।
জামালপুর,শুক্রবার ০১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুস্থ-অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন ধর্মমন্ত্রী

জামালপুরের ইসলামপুরে দুস্থ-অসহায় ৫শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ-অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, দুস্থ-অসহায় মানুষের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার পিছিয়ে পড়া মানুষকে চিহ্নিত করে তাদের উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। প্রতিবছর সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির পরিধি ও ভাতার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, এ সংস্থাটি সারাদেশে কাজের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। দুস্থ-অসহায় মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে এই সংস্থা।দেশকে এগিয়ে নিতে কাজ করছে এ সংস্থাটি। ধর্মমন্ত্রী দুর্যোগপ্রবণ ও নদীভাঙন এলাকার অসহায় মানুষের সাহায্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির মতো অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকবছর ধরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি গৃহহীনদের গৃহনির্মাণ, টিউবওয়েল বিতরণ, বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, সেনিটারি ল্যাট্টিনসামগ্রী বিতরণ, দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছে।
জামালপুর,শুক্রবার ০১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO