উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

আজ(২৮ ফেব্রুয়ারি) জামালপুরের ইসলামপুরে মরাকান্দি নছিমন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সংবর্ধনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে হাজার হাজার মানুষ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সহায়তা পাচ্ছে। দলমত নির্বিশেষে এ সহায়তা পাচ্ছে। গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শুধু মূল সড়ক নয়, এখন মানুষের ঘরে প্রবেশের রাস্তাও পাঁকা হচ্ছে। এছাড়া, কমিউনিটি ক্লিনিক চালু করে বিনা পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে। এর ফলে মানুষের জীবনমান উন্নত হয়েছে। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোঃ ফরিদুল হক খান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ হাজার হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।

গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, মজিবর রহমান শাহজাহান, ফরিদ উদ্দিন আহমেদ প্রমূখ। এ অনুষ্ঠানে গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামালপুর,বুধবার ২৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

আজ(২৮ ফেব্রুয়ারি) জামালপুরের ইসলামপুরে মরাকান্দি নছিমন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সংবর্ধনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে হাজার হাজার মানুষ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সহায়তা পাচ্ছে। দলমত নির্বিশেষে এ সহায়তা পাচ্ছে। গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শুধু মূল সড়ক নয়, এখন মানুষের ঘরে প্রবেশের রাস্তাও পাঁকা হচ্ছে। এছাড়া, কমিউনিটি ক্লিনিক চালু করে বিনা পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে। এর ফলে মানুষের জীবনমান উন্নত হয়েছে। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোঃ ফরিদুল হক খান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ হাজার হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন। তিনি ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে।

গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সহসভাপতি শাহাদত হোসেন স্বাধীন, মজিবর রহমান শাহজাহান, ফরিদ উদ্দিন আহমেদ প্রমূখ। এ অনুষ্ঠানে গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামালপুর,বুধবার ২৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock