সোনারগাঁয়ে চাঞ্চল্যকর যুবক হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামীসহ দুইজন গ্রেফতার করেছে র‍্যাব-১১

সোনারগাঁয়ে চাঞ্চল্যকর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামী জসিমসহ দুইজন র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৯, সিলেট কর্তৃক যৌথ অভিযানে গ্রেফতার।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের
গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৯,
সিপিএসসি, সিপিসি-১, সিলেট এর একটি যৌথ বিশেষ আভিযানিক দল অদ্য
২৮/০২/২০২৪ ইং তারিখ রাত্রি ০৩:৩০ ঘটিকায় সোনারগাঁয়ে চাঞ্চল্যকর “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক নিহত” এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামী ও চাঞ্চল্যকর অপরাধী জসিম ও তার ছেলে ফাহাদদ্বয়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার বিশ্বরোড এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা যায় যে, নারায়ণগঞ্জের সোনারগাঁর পশ্চিম কান্দারগাঁও এলাকায় বালু ভরাট, ঠিকাদারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পারভেজ হোসেন (২৮) নামের একজন রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
নিহতের বাবা, দুই ভাইসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ শুক্রবার জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনাটি ঘটে। সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম কান্দারগাঁও গ্রামের জাকির হোসেন ও জসীম উদ্দিনের মধ্যে বালু ভরাট, ঠিকাদারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কান্দারগাঁও থেকে সোনারগাঁ উপজেলায় যাতায়াতের জন্য একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র টেটা, রামদা ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় জাকিরের চাচাতো ভাই পারভেজ টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পারভেজের ওপর
হামলা ঠেকাতে গিয়ে তাঁর বাবা মোতালেব, বড় ভাই রিটন, ছোট ভাই হৃদয়সহ জাকিরের ভাই রুহুল আমিন ও আক্তার হোসেন মারাত্মক আহত হয়। অন্যদিকে জসীম উদ্দিনের পক্ষের দেলোয়ার, জামান, কামাল ও মহসিন আহত হয়। এরই প্রেক্ষিতে নিহত ভিকটিমের ভাই মোঃ হৃদয় মিয়া (২৪) বাদী হয়ে আসামীরে বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদেরকে গ্রেফতারের
লক্ষ্যে র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সাথে তাদের অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামীসহ দুইজন আসামী ১। জসিম (৪৮), পিতা-মনতাজ উদ্দিন এবং আসামী ২। ফাহাদ (২৩), পিতা-জসিম, উভয় সাং-পশ্চিম কান্দারগাঁও, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’দ্বয়কে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‌্যাব-৯, সিপিএসসি, সিপিসি-১ এর যৌথ অভিযানে
সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে ২৮/০২/২০২৪ ইং তারিখ ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর মডেল থানাধীন বিশ্বরোড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়
গ্রেফতারকৃত আসামী’দ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ
জেলার সোনারগাঁও থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জ,বুধবার ২৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে চাঞ্চল্যকর যুবক হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামীসহ দুইজন গ্রেফতার করেছে র‍্যাব-১১

সোনারগাঁয়ে চাঞ্চল্যকর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামী জসিমসহ দুইজন র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৯, সিলেট কর্তৃক যৌথ অভিযানে গ্রেফতার।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের
গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৯,
সিপিএসসি, সিপিসি-১, সিলেট এর একটি যৌথ বিশেষ আভিযানিক দল অদ্য
২৮/০২/২০২৪ ইং তারিখ রাত্রি ০৩:৩০ ঘটিকায় সোনারগাঁয়ে চাঞ্চল্যকর “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক নিহত” এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামী ও চাঞ্চল্যকর অপরাধী জসিম ও তার ছেলে ফাহাদদ্বয়কে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার বিশ্বরোড এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা যায় যে, নারায়ণগঞ্জের সোনারগাঁর পশ্চিম কান্দারগাঁও এলাকায় বালু ভরাট, ঠিকাদারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পারভেজ হোসেন (২৮) নামের একজন রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
নিহতের বাবা, দুই ভাইসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ শুক্রবার জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনাটি ঘটে। সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম কান্দারগাঁও গ্রামের জাকির হোসেন ও জসীম উদ্দিনের মধ্যে বালু ভরাট, ঠিকাদারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কান্দারগাঁও থেকে সোনারগাঁ উপজেলায় যাতায়াতের জন্য একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র টেটা, রামদা ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় জাকিরের চাচাতো ভাই পারভেজ টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পারভেজের ওপর
হামলা ঠেকাতে গিয়ে তাঁর বাবা মোতালেব, বড় ভাই রিটন, ছোট ভাই হৃদয়সহ জাকিরের ভাই রুহুল আমিন ও আক্তার হোসেন মারাত্মক আহত হয়। অন্যদিকে জসীম উদ্দিনের পক্ষের দেলোয়ার, জামান, কামাল ও মহসিন আহত হয়। এরই প্রেক্ষিতে নিহত ভিকটিমের ভাই মোঃ হৃদয় মিয়া (২৪) বাদী হয়ে আসামীরে বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদেরকে গ্রেফতারের
লক্ষ্যে র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সাথে তাদের অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামীসহ দুইজন আসামী ১। জসিম (৪৮), পিতা-মনতাজ উদ্দিন এবং আসামী ২। ফাহাদ (২৩), পিতা-জসিম, উভয় সাং-পশ্চিম কান্দারগাঁও, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’দ্বয়কে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‌্যাব-৯, সিপিএসসি, সিপিসি-১ এর যৌথ অভিযানে
সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে ২৮/০২/২০২৪ ইং তারিখ ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর মডেল থানাধীন বিশ্বরোড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়
গ্রেফতারকৃত আসামী’দ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ
জেলার সোনারগাঁও থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জ,বুধবার ২৮ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock