গণধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ১০ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব-৩

বহুল আলোচিত লক্ষীপুর জেলার সদর থানাধীন এলাকায় স্কুলছাত্রী স্মৃতি রানী সীমাকে (১৩) গণধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত দীর্ঘ ১০ বছর যাবত পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ সাদ্দাম হোসেন রহিম‘কে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, চিহিৃত সন্ত্রাসী, মানবপাচারকারী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার করে আসছে। বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও যাবজ্জীবন, মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

লক্ষীপুর জেলার সদর থানাধীন এলাকায় জনৈক কৃষ্ণলাল দেবনাথ তার স্ত্রী, পুত্রবধু এবং ০৩ নাতনীদের নিয়ে বসবাস করে আসছিলেন। গত ১৯/০৭/২০১২ তারিখ কৃষ্ণলাল এর বাড়িতে মুখোশ পরে ১৪-১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে। তারা কৃষ্ণলাল এর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় তারা কৃষ্ণলাল দেবনাথ, তার স্ত্রী গীতা রানী ও পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রদ্বারা বেদড়কভাবে পিঠিয়ে জখম করে একটি রুমে আবদ্ধ করে রাখে। পরবর্তীতে তারা কৃষ্ণলাল এর নাতনী ভিকটিম সীমা (১৩) কে একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। শেষে ডাকাত দলটি স্বর্ণালংকারসহ প্রায় ৮০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর ভিকটিমের পরিবারের চিৎকার শুনে আশপাশের লোকজন সীমা ও আহতদের স্থানীয় চন্দ্রগঞ্জ ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম স্মৃতি রানী সীমা মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কৃষ্ণলাল দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ে ১৪-১৫ জনকে আসামি করে ডাকাতি, ধর্ষণ ও হত্যার অভিযোগে সদর থানায় মামলা করেন।

উক্ত ঘটনার তদন্ত শেষে ২৫ জনকে আসামী করে চার্জশীট দাখিল করে। উক্ত মামলার ২০ জন আসামী বিভিন্ন সময়ে আইন শৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৪ সালে বিজ্ঞ আদালত ১৫ জনকে খালাশ প্রদান করেন এবং ১০ জন আসামীর মৃত্যুদন্ড রায় ঘোষনা করেন। পরবর্তীতে হাইকোর্টে আপীল করা হলে ০২ জন আসামীর সাজা কমিয়ে যাবজ্জীবন এবং বাকী ০৮ জনের মৃত্যুদন্ড বহাল থাকে। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে ০৪ জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে ০১ জন পলাতক থেকে যায়। উক্ত পলাতক আসামীদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০২/২০২৪ তারিখ ১৮০০ ঘটিকায় র‍্যাব-৩ এর একটি চৌকশ আভিযানিক দল রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে বহুল আলোচিত লক্ষীপুরের স্কুলছাত্রী স্মৃতি রানী সীমাকে গণধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত দীর্ঘ ১০ বছর যাবত পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ১। মোঃ সাদ্দাম হোসেন @ রুবেল @ রহিম (৩৭), পিতা-শাহ আলম, সাং-ধনাপুর আনামিয়া সরদার বাড়ী, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ডাকাত দলের একজন সক্রিয় সদস্য হিসেবে নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লাসহ আন্তঃজেলা ডাকাতি কার্যক্রমে অংশগ্রহণ করতো। তারা ডাকাতির জন্য পূর্ব হতে পরিকল্পনা করে ডাকাতির স্থান নির্ধারণ করে সবাই এক জায়গায় মিলিত হয়ে সুযোগ বুঝে ডাকাতি কার্যক্রম পরিচালনা করতো। ডাকাতি কালে তারা হত্যা, ধর্ষণসহ বিভিন্ন ধরনের নৃশংস কর্মকান্ড করতো। উক্ত ডাকাত দলটি বিভিন্ন সময়ে কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুর এলাকায় ১০-১২ টি বাড়িতে ডাকাতি কার্যক্রম করেছে বলে জানায়।

ধৃত সাদ্দাম ছোট বেলা থেকে বেপরোয়া জীবন যাপন করত। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনার পর সে বখাটে ও উৎশৃঙ্খল ছেলেদের সাথে চলাফেরা শুরু করে। একপর্যায়ে সে ডাকাত দলের সাথে সম্পৃক্ত হয়। দীর্ঘ ১ বছর যাবৎ ডাকাতি কার্যক্রমে সক্রিয় ভ‚মিকা পালন করে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে ০২ বছর ০৬ মাস জেল খেটে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্ত হয়ে সে এলাকা ছেড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। ২০১৪ সালে ঢাকা জেলার তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় বসবাসের পাশাপাশি গুলিস্তান এয়ারপোর্ট রোডে ৩নং বাসে নিজেকে রহিম নামে পরিচয় দিয়ে হেল্পার হিসেবে কাজ করে। যাত্রীবাহী পরিবহনে থাকাকালীন সময়ে একজন গামের্ন্টস কর্মীর সাথে সম্পর্ক গড়ে উঠে। ২০১৬ সালে বিবাহের পর ধৃত আসামী গাজীপুর জেলার গাছা থানাধীন চান্দুরা এলাকায় নতুন বিবাহিত স্ত্রীকে নিয়ে নিজের আসল নাম পরিবর্তন করে সোহেল পরিচয় দিয়ে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে। অতপর সে গুলিস্তান এয়ারপোর্ট রোডে ৩নং বাস পরিবর্তন করে ঢাকায় আজমেরী পরিবহনে চালক হিসেবে কাজ করে আসছিল। নিজেকে আত্নগোপনে রাখার জন্য সে তার জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন করে বিভিন্ন সময় বিভিন্ন নামে নিজেকে পরিচয় প্রদান করে দীর্ঘ ১০ বছর যাবৎ পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,রোববার ২৫ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ১০ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব-৩

বহুল আলোচিত লক্ষীপুর জেলার সদর থানাধীন এলাকায় স্কুলছাত্রী স্মৃতি রানী সীমাকে (১৩) গণধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত দীর্ঘ ১০ বছর যাবত পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ সাদ্দাম হোসেন রহিম‘কে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, চিহিৃত সন্ত্রাসী, মানবপাচারকারী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার করে আসছে। বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও যাবজ্জীবন, মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

লক্ষীপুর জেলার সদর থানাধীন এলাকায় জনৈক কৃষ্ণলাল দেবনাথ তার স্ত্রী, পুত্রবধু এবং ০৩ নাতনীদের নিয়ে বসবাস করে আসছিলেন। গত ১৯/০৭/২০১২ তারিখ কৃষ্ণলাল এর বাড়িতে মুখোশ পরে ১৪-১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে। তারা কৃষ্ণলাল এর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় তারা কৃষ্ণলাল দেবনাথ, তার স্ত্রী গীতা রানী ও পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রদ্বারা বেদড়কভাবে পিঠিয়ে জখম করে একটি রুমে আবদ্ধ করে রাখে। পরবর্তীতে তারা কৃষ্ণলাল এর নাতনী ভিকটিম সীমা (১৩) কে একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। শেষে ডাকাত দলটি স্বর্ণালংকারসহ প্রায় ৮০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর ভিকটিমের পরিবারের চিৎকার শুনে আশপাশের লোকজন সীমা ও আহতদের স্থানীয় চন্দ্রগঞ্জ ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম স্মৃতি রানী সীমা মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কৃষ্ণলাল দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ে ১৪-১৫ জনকে আসামি করে ডাকাতি, ধর্ষণ ও হত্যার অভিযোগে সদর থানায় মামলা করেন।

উক্ত ঘটনার তদন্ত শেষে ২৫ জনকে আসামী করে চার্জশীট দাখিল করে। উক্ত মামলার ২০ জন আসামী বিভিন্ন সময়ে আইন শৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৪ সালে বিজ্ঞ আদালত ১৫ জনকে খালাশ প্রদান করেন এবং ১০ জন আসামীর মৃত্যুদন্ড রায় ঘোষনা করেন। পরবর্তীতে হাইকোর্টে আপীল করা হলে ০২ জন আসামীর সাজা কমিয়ে যাবজ্জীবন এবং বাকী ০৮ জনের মৃত্যুদন্ড বহাল থাকে। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে ০৪ জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে ০১ জন পলাতক থেকে যায়। উক্ত পলাতক আসামীদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৪/০২/২০২৪ তারিখ ১৮০০ ঘটিকায় র‍্যাব-৩ এর একটি চৌকশ আভিযানিক দল রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে বহুল আলোচিত লক্ষীপুরের স্কুলছাত্রী স্মৃতি রানী সীমাকে গণধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত দীর্ঘ ১০ বছর যাবত পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ১। মোঃ সাদ্দাম হোসেন @ রুবেল @ রহিম (৩৭), পিতা-শাহ আলম, সাং-ধনাপুর আনামিয়া সরদার বাড়ী, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ডাকাত দলের একজন সক্রিয় সদস্য হিসেবে নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লাসহ আন্তঃজেলা ডাকাতি কার্যক্রমে অংশগ্রহণ করতো। তারা ডাকাতির জন্য পূর্ব হতে পরিকল্পনা করে ডাকাতির স্থান নির্ধারণ করে সবাই এক জায়গায় মিলিত হয়ে সুযোগ বুঝে ডাকাতি কার্যক্রম পরিচালনা করতো। ডাকাতি কালে তারা হত্যা, ধর্ষণসহ বিভিন্ন ধরনের নৃশংস কর্মকান্ড করতো। উক্ত ডাকাত দলটি বিভিন্ন সময়ে কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুর এলাকায় ১০-১২ টি বাড়িতে ডাকাতি কার্যক্রম করেছে বলে জানায়।

ধৃত সাদ্দাম ছোট বেলা থেকে বেপরোয়া জীবন যাপন করত। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনার পর সে বখাটে ও উৎশৃঙ্খল ছেলেদের সাথে চলাফেরা শুরু করে। একপর্যায়ে সে ডাকাত দলের সাথে সম্পৃক্ত হয়। দীর্ঘ ১ বছর যাবৎ ডাকাতি কার্যক্রমে সক্রিয় ভ‚মিকা পালন করে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে ০২ বছর ০৬ মাস জেল খেটে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্ত হয়ে সে এলাকা ছেড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। ২০১৪ সালে ঢাকা জেলার তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় বসবাসের পাশাপাশি গুলিস্তান এয়ারপোর্ট রোডে ৩নং বাসে নিজেকে রহিম নামে পরিচয় দিয়ে হেল্পার হিসেবে কাজ করে। যাত্রীবাহী পরিবহনে থাকাকালীন সময়ে একজন গামের্ন্টস কর্মীর সাথে সম্পর্ক গড়ে উঠে। ২০১৬ সালে বিবাহের পর ধৃত আসামী গাজীপুর জেলার গাছা থানাধীন চান্দুরা এলাকায় নতুন বিবাহিত স্ত্রীকে নিয়ে নিজের আসল নাম পরিবর্তন করে সোহেল পরিচয় দিয়ে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে। অতপর সে গুলিস্তান এয়ারপোর্ট রোডে ৩নং বাস পরিবর্তন করে ঢাকায় আজমেরী পরিবহনে চালক হিসেবে কাজ করে আসছিল। নিজেকে আত্নগোপনে রাখার জন্য সে তার জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন করে বিভিন্ন সময় বিভিন্ন নামে নিজেকে পরিচয় প্রদান করে দীর্ঘ ১০ বছর যাবৎ পলাতক জীবন যাপন করে আসছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,রোববার ২৫ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO