গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মুনিরা (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হন। এ ঘটনার জের ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর করেন শ্রমিকরা।
নিহত মুনিরা শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার ভুঁইয়াকান্দি এলাকার রুহুল আমিনের স্ত্রী। তিনি গাজীপুরের স্থানীয় একটি গার্মেন্টসের পোশাক শ্রমিক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কুনিয়ার তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী শ্রমিক। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের দ্রুতগতির একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। এ ঘটনার পর স্থানীয় পোশাক শ্রমিকরা ও এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করে।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর,শনিবার ২৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মুনিরা (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হন। এ ঘটনার জের ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর করেন শ্রমিকরা।
নিহত মুনিরা শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার ভুঁইয়াকান্দি এলাকার রুহুল আমিনের স্ত্রী। তিনি গাজীপুরের স্থানীয় একটি গার্মেন্টসের পোশাক শ্রমিক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কুনিয়ার তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী শ্রমিক। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের দ্রুতগতির একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। এ ঘটনার পর স্থানীয় পোশাক শ্রমিকরা ও এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করে।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর,শনিবার ২৪ ফেব্রুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO