কুয়াকাটায় পুণ্যার্থীদের পুণ্যস্নান

কুয়াকাটায় রাতভর আরাধনা শেষে ভরা পূর্নিমা তিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা নেমে পড়েন সাগরে পুণ্যস্নানে। জাগতিক সকল পাপ মোচনের আশায় সোমবার সকালে সৈকতের নোনা জলে গাঁ ভাসিয়ে এ পুণ্যস্নান সম্পন্ন করেন হিন্দুধর্মালম্বীরা। স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেল পাতা, ফুল, ধান, দুর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পন করেন। এসময় উলুধ্বনি ও মন্ত্রোপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। এছাড়া সৈকতে বসে অনেক মানতকারীরা মাথান্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পিন্ডদান করেছেন । পরে ১৭ জোড়া
রাধা কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করেন হিন্দুধর্মালম্বীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো অঘটন ছাড়াই হাজার হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান সম্পন্ন করেছেন। এ উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠানের। সৈকতের পার ঘেঁষে বসে মেলা। হিন্দু পুণ্যার্থীরা কুয়াকাটার ‘রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম’ প্রাঙ্গণে রাতভর নামকীর্তনসহ অন্যান্য ধর্মীয় আচারে অংশগ্রহণ করেন। সারা রাত জেগে তারা সৃষ্টিকর্তার নৈকট্য পাওয়ার চেষ্টা করেন। তবে পুণ্যার্থীরা পুণ্য স্নানের ক্ষণটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। হালকা ঠান্ডায় সোমবার সকালে স্নানের সময় অনেকে স্বামী-সন্তানকে নিয়ে নেমে পড়েন সাগরের জলে।
হোটেল-মোটেল ব্যবসায়িরা জানান, বছরের এমন দিনের জন্যই তাঁরা অপেক্ষায় থাকেন। রাস উৎসবকে ঘিরে প্রতিবছরই পুণ্যার্থী, ভক্তদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটে। তবে রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে অবরোধের কারণে দূরপাল্লার বাস তেমন চলাচল না করায় পুণ্যার্থী ও পর্যটকদের আগমন কিছুটা কম হয়েছে।
পুণ্যস্নান শেষে কথা হয় মিনতি রানির সাথে তিনি বলেন, ভগবানের কৃপা লাভ করার জন্য পরিবার নিয়ে এখানে এসেছি। নিজের কাছেও ভালো লাগছে। নিরাঞ্জন মাঝি নামে একজনকে সৈকতে বসে মাথা ন্যাড়া করতে দেখা গেল। তার কাছ থেকে জানা গেছে, সে বেশ কিছু দিন অসুখে ভুগেছেন। তার মানত ছিল, অসুখ ভালো হলে পূর্ণিমার তিথিতে রাস পূজার সময় কুয়াকাটায় গিয়ে মাথা ন্যাড়া করবেন। তাই সেই মানত পালন করেছেন।
কুয়াকাটার শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেন, সকলের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ উৎসব সম্পন্ন হয়েছে।

কলাপাড়া মদনমোহন সেবাশ্রমের যুব কমিটির সভাপতি বিকাশ চন্দ্র দাস জানান, কুয়াকাটায় পুণ্যস্নান শেষ করে পুণ্যার্থীরা মদনমোহন সেবাশ্রমে পাঁচ দিন ব্যাপী মেলায় আসবেন। এছাড়া ১৭ জোড়া রাধা কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন।
মহিপুর থানার ওসি মো.ফেরদৌস সাংবাদিকদের জানান, কুয়াকাটায় পুণ্যস্নান উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকায় সিসি ক্যামেরাসহ নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ২৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় পুণ্যার্থীদের পুণ্যস্নান

কুয়াকাটায় রাতভর আরাধনা শেষে ভরা পূর্নিমা তিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুণ্যার্থীরা নেমে পড়েন সাগরে পুণ্যস্নানে। জাগতিক সকল পাপ মোচনের আশায় সোমবার সকালে সৈকতের নোনা জলে গাঁ ভাসিয়ে এ পুণ্যস্নান সম্পন্ন করেন হিন্দুধর্মালম্বীরা। স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেল পাতা, ফুল, ধান, দুর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পন করেন। এসময় উলুধ্বনি ও মন্ত্রোপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। এছাড়া সৈকতে বসে অনেক মানতকারীরা মাথান্যাড়াসহ প্রায়শ্চিত্ত ও পিন্ডদান করেছেন । পরে ১৭ জোড়া
রাধা কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করেন হিন্দুধর্মালম্বীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো অঘটন ছাড়াই হাজার হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান সম্পন্ন করেছেন। এ উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠানের। সৈকতের পার ঘেঁষে বসে মেলা। হিন্দু পুণ্যার্থীরা কুয়াকাটার ‘রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম’ প্রাঙ্গণে রাতভর নামকীর্তনসহ অন্যান্য ধর্মীয় আচারে অংশগ্রহণ করেন। সারা রাত জেগে তারা সৃষ্টিকর্তার নৈকট্য পাওয়ার চেষ্টা করেন। তবে পুণ্যার্থীরা পুণ্য স্নানের ক্ষণটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। হালকা ঠান্ডায় সোমবার সকালে স্নানের সময় অনেকে স্বামী-সন্তানকে নিয়ে নেমে পড়েন সাগরের জলে।
হোটেল-মোটেল ব্যবসায়িরা জানান, বছরের এমন দিনের জন্যই তাঁরা অপেক্ষায় থাকেন। রাস উৎসবকে ঘিরে প্রতিবছরই পুণ্যার্থী, ভক্তদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটে। তবে রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে অবরোধের কারণে দূরপাল্লার বাস তেমন চলাচল না করায় পুণ্যার্থী ও পর্যটকদের আগমন কিছুটা কম হয়েছে।
পুণ্যস্নান শেষে কথা হয় মিনতি রানির সাথে তিনি বলেন, ভগবানের কৃপা লাভ করার জন্য পরিবার নিয়ে এখানে এসেছি। নিজের কাছেও ভালো লাগছে। নিরাঞ্জন মাঝি নামে একজনকে সৈকতে বসে মাথা ন্যাড়া করতে দেখা গেল। তার কাছ থেকে জানা গেছে, সে বেশ কিছু দিন অসুখে ভুগেছেন। তার মানত ছিল, অসুখ ভালো হলে পূর্ণিমার তিথিতে রাস পূজার সময় কুয়াকাটায় গিয়ে মাথা ন্যাড়া করবেন। তাই সেই মানত পালন করেছেন।
কুয়াকাটার শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেন, সকলের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ উৎসব সম্পন্ন হয়েছে।

কলাপাড়া মদনমোহন সেবাশ্রমের যুব কমিটির সভাপতি বিকাশ চন্দ্র দাস জানান, কুয়াকাটায় পুণ্যস্নান শেষ করে পুণ্যার্থীরা মদনমোহন সেবাশ্রমে পাঁচ দিন ব্যাপী মেলায় আসবেন। এছাড়া ১৭ জোড়া রাধা কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন।
মহিপুর থানার ওসি মো.ফেরদৌস সাংবাদিকদের জানান, কুয়াকাটায় পুণ্যস্নান উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকায় সিসি ক্যামেরাসহ নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ২৭ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO